|
বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলছে আইসিসি
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলছে আইসিসি প্রতিবেদনে বলা হয়েছে, সূচি প্রকাশের পাশাপাশি বিশ্বকাপের টিকিটের ব্যালটও চালু করবে আইসিসি। ১ অক্টোবর থেকে সমর্থকেরা টিকিটের ব্যালটে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। তবে সেদিন সরাসরি টিকিট কেনার সুযোগ থাকবে না। ওয়ানডে বিশ্বকাপ ট্রফি আগামী বছরের বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। এর মধ্যে ১০টি দলের জায়গা ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত হবে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আয়োজক হিসেবে সরাসরি জায়গা পেয়েছে। বাকি আটটি দল আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে খেলবে। বর্তমান র্যাংকিং অনুযায়ী ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ সরাসরি জায়গা পাওয়ার অবস্থানে রয়েছে। বাংলাদেশ নবম স্থানে থাকলেও দক্ষিণ আফ্রিকা আয়োজক হিসেবে জায়গা পাওয়ায় তাদের সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হয়েছে। দুবাইয়ে অবস্থিত আইসিসির সদরদপ্তর তিন আয়োজক দেশের মধ্যে নামিবিয়ার বিশ্বকাপ খেলা এখনো নিশ্চিত নয়। তাদেরও বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে জায়গা করে নিতে হবে। বাকি চারটি দলও বাছাইপর্ব পেরিয়ে মূল টুর্নামেন্টে আসবে। এবারের বিশ্বকাপে ২০২৩ সালের ১০ দলের বদলে ১৪টি দল খেলবে। প্রতিযোগিতাটি নতুন তিন ধাপের কাঠামোয় অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১২, ১৩ ও ১৪ নম্বরে থাকা তিন দল রাউন্ড রবিন পদ্ধতিতে সুপার সিরিজ খেলবে। সেখান থেকে শীর্ষ দলটি দ্বিতীয় ধাপে উঠবে। দ্বিতীয় ধাপে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি দল। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরের সেরা দল সুপার সেভেনে জায়গা পাবে। সুপার সেভেন থেকে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। এরপর দুই সেমিফাইনালের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে ২০২৭ বিশ্বকাপ আয়োজন করবে। তিন দেশে ১২টি ভেন্যুতে মোট ৫৭টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
চিরিরবন্দরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন
অনভিজ্ঞ এমডির অনিয়ম স্বেচ্ছাচারিতায় ঝুঁকির মুখে মেট্রোরেল, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
বিডিনগ সম্মলনে বক্তারা: আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ, মাত্র ১৮ শতাংশ
