ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
রণবীরকে কোলে তুলে আদর আলিয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 September, 2026, 6:08 PM

রণবীরকে কোলে তুলে আদর আলিয়ার

রণবীরকে কোলে তুলে আদর আলিয়ার

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। স্বামীর জন্মদিনে আলিয়ার ভালোবাসার প্রকাশ যেন নতুন করে মুগ্ধ করল তারকা দম্পতির ভক্তদের।

গতকাল সোমবার ছিল রণবীর কাপুরের জন্মদিন। বিশেষ দিনটিতে স্বামীর সঙ্গে সময় কাটিয়েছেন আলিয়া। শুধু তাই নয়, জন্মদিনের মুহূর্তগুলো ধরে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি প্রকাশ করেন আলিয়া ভাট।

আলিয়ার শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটি ছবি বিশেষভাবে ভক্তদের নজর কেড়েছে। রণবীরকে পরম মমতায় কোলে তুলে জড়িয়ে থাকতে দেখা যায় আলিয়াকে। দুজন একে অপরের দিকে তাকিয়ে খুনসুটিতে মাতেন।

পোস্টটির ক্যাপশনে আলিয়া ভাট লিখেছেন, ‘শুভ জন্মদিন কিউটি’। পোস্টটি প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ভক্তরাও রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারকা দম্পতির এই মিষ্টি মুহূর্তের প্রশংসা করেন।

বর্তমানে কাজ নিয়ে বেশ ব্যস্ত রণবীর ও আলিয়া। সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা।

২০২২ সালে বিয়ের পর এই তারকা দম্পতির সংসারে এসেছে মেয়ে রাহা। কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন তারা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status