|
জি২০ সম্মেলনে জো বাইডেন, ঋষি সুনাক, ইমানুয়েল ম্যাক্রোনদের পাতে কী থাকবে?
নতুন সময় ডেস্ক
|
![]() জি২০ সম্মেলনে জো বাইডেন, ঋষি সুনাক, ইমানুয়েল ম্যাক্রোনদের পাতে কী থাকবে? দিল্লির চাঁদনী চকের বিখ্যাত স্ট্রিট ফুডও থাকছে জলখাবারের তালিকায়। স্ট্রিট ফুড নির্মাতাদের স্বাস্থ্যসম্মত উপায়ে জি২০ অতিথিদের জন্যে খাবার বানানোর নির্দেশ দেয়া হয়েছে। এবার জি২০-তে খাদ্য নিরাপত্তা নিয়ে বিশেষ অধিবেশন আছে। তাই খাদ্য নিরাপত্তায় বিশেষ জোর দেয়া হয়েছে বলে জানিয়েছেন তাজমহল হোটেলের খাদ্য বিশেষজ্ঞ অরুন সুন্দররাজ। ভারতীয় খাবারকে অগ্রাধিকার দেয়া হয়েছে। পাঁচশো ডিশের মধ্যে উল্লেখযোগ্য হলো - বাজরে কে ক্ষীর, ম্যাংগো ট্যাফল, রাগি বাদাম পিন্নি, গোট চিজ রাভিলি,রাগি লাড্ডু, ভাপা দই। স্ট্রিট ফুডের মধ্যে বেছে নেয়া হয়েছে - ছোলে বাটুরে, গোলগাপ্পা, শামি - গালাউটি এবং কালাউজি কাবাব, পরোটা, কচুরি, মোমো, ছোলে সামশা, দহি ভাললি,দৌলত কি চাট ও রাবড়ি – জালেবিকে। এছাড়াও থাকছে বিভিন্ন দেশের খাবার। ফেব্রুয়ারিতে দিল্লির প্রগতি ময়দানে জি২০-এর দেশগুলোর একটি ফুড ফেস্টিভ্যালও অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদাও আছেন অতিথি তালিকায়। তাই, এখন সাজ সাজ রব। এদের রসনা পরিতৃপ্ত করতে হবেই। কে যেন বলেছিলো- পাকস্থলী দিয়েই হৃদয় জেতা যায়!
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
