ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
‘আমি একজন রূপান্তরকামী, বাবাকে বোলো না ’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 September, 2023, 12:44 PM

‘আমি একজন রূপান্তরকামী, বাবাকে বোলো না ’

‘আমি একজন রূপান্তরকামী, বাবাকে বোলো না ’

২০২১ সালের জুনে, ইলন মাস্কের  সন্তান, জেভিয়ার আলেকজান্ডার মাস্ক, তার নতুন লিঙ্গ পরিচয় অনুসারে নিজের নাম পরিবর্তন করার জন্য একটি অনুরোধ দায়ের করেছিলেন। সেই আবেদনেই  তিনি জানিয়ে দেন, তার ‘বায়োলজিক্যাল’ বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন তিনি। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত  "ইলন মাস্ক" শিরোনামের বইতে মাস্কের জীবনীকার ওয়াল্টার আইজ্যাকসন একটি নতুন দাবি তুলেছেন। সেই দাবি অনুযায়ী মাস্কের ষোড়শী কন্যা ভিভিয়ান জেন্না উইলসন তাঁর চাচিকে বলেছিলেন, তিনি লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হতে চান। সেই সঙ্গে এও বলেছিলেন, কোনওভাবেই যেন মাস্ক তা জানতে না পারেন।  

মাস্ক তার সন্তানের লিঙ্গ পরিবর্তনের  বিরোধী ছিলেন। তিনি তার মেয়েকে "কমিউনিস্ট" বলে অভিহিত করেছেন। তিনি  বিশ্বাস করতেন যে, ক্যালিফোর্নিয়ায় তার স্কুল দ্বারা প্রভাবিত হয়েছিলো তার মেয়ে। যে স্কুলের খরচ প্রতি বছর ৫০ হাজার ডলার। মাস্ক  মনে করেন, স্কুল তার মেয়েকে  এই বিশ্বাসে মগজ ধোলাই করেছে যে 'ধনী মাত্রই খারাপ মানুষ'।

মাস্ক আরও উল্লেখ করেছেন, তিনি ক্রসরোডস স্কুল ফর আর্টস অ্যান্ড সায়েন্সেসকে তার মেয়ের পরিবর্তনের জন্য দায়ী।

‘আমি একজন রূপান্তরকামী, বাবাকে বোলো না ’

‘আমি একজন রূপান্তরকামী, বাবাকে বোলো না ’

মাস্ক নিজে অত্যন্ত ধনী, যার ব্যক্তিগত সম্পদ ২৫৭.৫ বিলিয়ন ডলার। তার মেয়েও ভাবতে শুরু করেছিলো যে, সমস্ত ধনী ব্যক্তি খারাপ। এই প্রথমবার নয় যে, মাস্ক  তার মেয়ের পছন্দের উপর স্কুলের প্রভাব সম্পর্কে কথা বলেছেন। 

মাস্ক এক জায়গায় জানিয়েছেন, তার মেয়ের সঙ্গে বিচ্ছেদ তার পক্ষে মেনে নেয়া কঠিন ছিলো। এটি তার প্রথম সন্তানের মৃত্যুর পর থেকে সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতা ছিলো, যে  শিশু  মাত্র ১০ সপ্তাহ বয়সে মারা গিয়েছিল। মাস্ক  রূপান্তরকামীদের নিয়ে একাধিক জায়গায়  সমালোচনা করেছেন। এখন নিজের মেয়েই লিঙ্গ পরিবর্তনের পথে হাঁটায় বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই ধনকুবের।

সূত্র : ইন্ডিয়া টুডে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status