ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ড্যাফোডিল আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট এ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্সস বিভাগ চ্যাম্পিয়ন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 August, 2023, 8:54 PM

ড্যাফোডিল আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট এ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্সস বিভাগ চ্যাম্পিয়ন

ড্যাফোডিল আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট এ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্সস বিভাগ চ্যাম্পিয়ন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলায় ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্সস বিভাগ ২-০ গোলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। 

১৭ আগস্ট বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট ২০২৩ শুরু হয়। 

বিশ্ববিদ্যালয়ের ২৩ টি বিভাগীয় দল এ টূর্ণামেন্টে অংশগ্রহণ করে। গতকাল ২২ আগস্ট বিশ্ববিদ্যালয় ফুটসাল কোর্টে এ টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্সস বিভাগের মোঃ রাসেল মিয়া টূনাৃমেন্টের সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে । 

উল্লেখ্য ক্রীড়া বান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে একমাত্র ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেই ফুটসাল কোর্ট চালু করেছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status