ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
সমলিঙ্গ জুটি সারা এবং ডায়ানার ঘরে পুত্র সন্তান, ইংরেজ ক্রিকেটার নিজেই জানালেন মা হওয়ার খবর
প্রকাশ: Friday, 7 July, 2023, 12:55 PM

সমলিঙ্গ জুটি সারা এবং ডায়ানার ঘরে পুত্র সন্তান, ইংরেজ ক্রিকেটার নিজেই জানালেন মা হওয়ার খবর

সমলিঙ্গ জুটি সারা এবং ডায়ানার ঘরে পুত্র সন্তান, ইংরেজ ক্রিকেটার নিজেই জানালেন মা হওয়ার খবর

পুত্র সন্তানের জন্ম দিলেন ডায়ানা মেন। ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার সারা টেলরের সঙ্গিনী তিনি। এই বছর ফেব্রুয়ারিতে সারা জানিয়েছিলেন যে, তাঁর সঙ্গিনী সন্তানসম্ভবা। বৃহস্পতিবার সমাজমাধ্যমে সারা জানালেন যে, গত সপ্তাহে তাঁদের একটি পুত্র সন্তান হয়েছে।

সারা এবং ডায়ানা সমলিঙ্গ জুটি। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সারা বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সন্তানের ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “এই ছোট ছেলেটার সঙ্গে দারুণ একটা সপ্তাহ কাটল। পৃথিবীতে আমন্ত্রণ জানাই লরিকে। ডায়ানা এবং লরি আমার জীবন। আমি গর্বিত।”

এই বছরে ফেব্রুয়ারিতে সারা জানান যে, তিনি সমকামী। সেই সঙ্গে এটাও জানান যে, তাঁর সঙ্গিনী অন্তঃসত্ত্বা। সেই সময় সারা বলেছিলেন, “আমার সঙ্গিনীর স্বপ্ন ছিল যে, সে মা হবে। এই পথটা সহজ ছিল না। কিন্তু ডায়ানা কখনও হাল ছাড়েনি। আমি জানি ও খুব ভাল মা হবে। আর আমি এই যাত্রার সঙ্গী হব। আর ১৯ সপ্তাহ বাকি। জীবন বদলে যাবে। তোমার জন্য গর্বিত ডায়ানা।”

২০১৯ সালে ক্রিকেট থেকে অবসর নেন সারা। ইংল্যান্ডের হয়ে দু’টি এক দিনের বিশ্বকাপ (২০০৯ এবং ২০১৭) এবং একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৯) রয়েছে তাঁর। দেশের হয়ে ২২৬টি এক দিনের ম্যাচ খেলেছিলেন তিনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ছেলেদের দলের কোচ হিসাবেও দেখা যায় সারাকে। আবু ধাবি টি-১০ লিগে ছেলেদের দলের সহকারী কোচ হিসাবে দেখা যায় তাঁকে। ছেলেদের ‘দ্য হান্ড্রেড’ লিগে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের সহকারী কোচ ছিলেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status