ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেল এ্যাম্বুলেন্সের টায়ার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 June, 2023, 12:16 PM

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেল এ্যাম্বুলেন্সের টায়ার

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেল এ্যাম্বুলেন্সের টায়ার

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সের জন্য নতুন টায়ার প্রদান করা হয়েছে। টায়ার নষ্ট হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রোগী নিয়ে চলাচল করতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক। 

হাজারো রোগীর সুস্থতার কথা চিন্তা করে উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সের জন্য নতুন ৪টি টায়ার প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ্যাম্বুলেন্স চালকের নিকট নতুন টায়ার প্রদান করা হয়। এ্যাম্বুলেন্সের টায়ার প্রদান কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এফ, এম, আবু সুফিয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী প্রমুখ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status