ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুন্সিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত ১০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 April, 2023, 10:58 AM
সর্বশেষ আপডেট: Thursday, 20 April, 2023, 12:12 PM

মুন্সিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত ১০

মুন্সিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত ১০

মুন্সিগঞ্জের ষোলঘরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত হয়েছেন ৭ জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিষয়টি নিশ্চিত করে হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৭ জন নিহত হন। আহত হন আরও ১০ জন।


তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার কারণে রাস্তার দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যানজট নিরসনের চেষ্টা করছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। যার কারণে এ দুর্ঘটনা ঘটে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status