ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
গরুর নামে ঘোড়া কেটে বিক্রি, কসাই বললেন ‘ঘোড়া মূল্যবান’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 April, 2023, 11:06 AM

গরুর নামে ঘোড়া কেটে বিক্রি, কসাই বললেন ‘ঘোড়া মূল্যবান’

গরুর নামে ঘোড়া কেটে বিক্রি, কসাই বললেন ‘ঘোড়া মূল্যবান’

ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি করা মাহবুবুল আলম ওরফে কসাই মাহাবুকে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাবুবুল তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেন। তবে তার দাবি, যেহেতু গরুর চেয়ে ঘোড়া বেশি মূল্যবান প্রাণী, তাই ঘোড়ার মাংস বিক্রি করে তিনি কোনো অন্যায় করেননি।

মাহাবুবুল কক্সবাজারের উখিয়া থানার মরিচ্যা এলাকার বাসিন্দা মিয়া জানের ছেলে। বুধবার (১৯ এপ্রিল) বিকেলে রামু উপজেলার পাহাড়ি বড়ঢেপা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। ভোক্তাদের গরুর মাংস বলে ঘোড়ার মাংস খাইয়ে প্রতারণাকারী কসাই মাহাবুর বিরুদ্ধে হলদিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য এম মনজুর আলম বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা করেছেন।

র‌্যাব সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকতে পর্যটক মনোরঞ্জনে ব্যবহারের পর অসুস্থ, বৃদ্ধ ঘোড়াগুলোকে কখনো অল্প মূল্যে, কখনো বিনামূল্যে বিভিন্ন কৌশলে সংগ্রহ করে সেগুলো জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রি করতেন কসাই মাহাবু। এভাবে ২০-২৫টি ঘোড়া এরইমধ্যে জবাই করে মাংস ভোক্তাদের খাইয়েছেন তিনি।

১৮ এপ্রিল রাতে উখিয়ার মরিচ্যা বাজারের কসাই মাহাবুবুল আলম অসুস্থ ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি করছেন বলে স্থানীয়রা অভিযোগ করে। প্রশাসন অভিযান চালানোর আগেই পালিয়ে যান মাহবুব। পরে অভিযান চালিয়ে র‍্যাব তাকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status