ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
‘কেমন সন্তান তারা, যারা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়’, আবেগাপ্লুত রুনা লায়লা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 April, 2023, 11:59 AM

‘কেমন সন্তান তারা, যারা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়’, আবেগাপ্লুত রুনা লায়লা

‘কেমন সন্তান তারা, যারা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়’, আবেগাপ্লুত রুনা লায়লা

বৃদ্ধ মায়েদের সঙ্গে সময় কাটাতে বৃদ্ধাশ্রমে ছুটে গেলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। গেল শনিবার রাজধানীর উত্তরার ‘আপন ভুবন’ বৃদ্ধ মায়েদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। কিংবদন্তি এই শিল্পীকে পেয়ে ভীষণ খুশি হন আশ্রমের বৃদ্ধারা। মন খুলে গল্প করেন ও তাদের গান শোনান রুনা লায়লা।

এ প্রসঙ্গে রুনা লায়লা জানান, আশ্রমের মায়েদের মাঝে নিজের প্রয়াত মাকে খোঁজার চেষ্টা করছিলেন তিনি। আগেও বৃদ্ধাশ্রমে যাওয়ার অভিজ্ঞতা আছে রুনার। তবে এবার তিনি বেশ আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। মায়েদের অনুরোধে রুনা লায়লা গান গেয়েও শোনান তাদের।

বরেণ্য এই শিল্পীর ভাষায়, ‘নানা বয়সের মায়েরা আছেন এখানে। এমনকি কারও কারও বয়স ১০০ বছর পেরিয়েছে। কেমন সন্তান তারা, যারা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ব্যাপারটা খুবই অমানবিক। তবে এখানে তারা বেশ ভালো আছেন। যারা নিজেদের সততা দিয়ে, শ্রম দিয়ে আপন ভুবন প্রতিষ্ঠা করেছেন, তাদের সাধুবাদ জানাই। এখনো সমাজে এমন মানুষ আছে বলে সমাজটা এত সুন্দর। এই মায়েদের সঙ্গে সময় কাটাতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে।’

এ সময় সমাজের সামর্থ্যবান মানুষের প্রতি ‘আপন ভুবন’র মতো প্রতিষ্ঠানগুলোর পাশে থাকার অনুরোধ করেন রুনা লায়লা। এছাড়া নিজেও এই প্রতিষ্ঠানের সহযোগিতায় পাশে থাকার কথা ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status