|
ইফতারে স্যালাইন খাওয়া কি ঠিক?
নতুন সময় ডেস্ক
|
![]() ইফতারে স্যালাইন খাওয়া কি ঠিক? রমজানে পানিশূন্যতা হলে শরীরে কিছু উপসর্গ দেখা যায় যেমন: শরীর দুর্বল হয়ে পড়া, মুখ ও ত্বক অতিরিক্ত শুকিয়ে যাওয়া, মাথা ঘোরানো, কোষ্ঠকাঠিন্য, জিব শুকিয়ে যাওয়া ইত্যাদি। শরীরের আর্দ্রতা বজায় রাখতে পানি অপরিহার্য। ইফতারের সময় একসঙ্গে অনেক বেশি পানি ও স্যালাইন পান করেন অনেকে। পানিশূন্যতা দূর করতে স্যালাইন দিয়েই ইফতার করেন অনেকে। কিন্তু এটি মোটেও ঠিক নয়। কারণ, খালি পেটে স্যালাইন খেলে বমি বমি ভাব, এমনকি বমিও হতে পারে। এ ক্ষেত্রে ইফতারের পরে অর্থাৎ ভরাপেটে এক গ্লাস স্যালাইন খেতে পারেন। যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগের সমস্যা রয়েছে তারা ভুলেও স্যালাইন খাবেন না। কারণ, এতে বড় ধরনের বিপদ হতে পারে। স্যালাইন পান করার ফলে রক্তে যে লবণের ক্রিয়া হয়, তা সব ধরনের শরীরের জন্য উপকারী নয়। যদি কারো উচ্চ রক্তচাপ থাকে এবং জরুরি প্রয়োজন ছাড়াই স্যালাইন পান করেন তাতে সমস্যাও বেড়ে যেতে পারে। স্যালাইনের উপাদানে সোডিয়াম ক্লোরাইড উপস্থিত থাকার কারণে রক্তে ইলেকটোলাইট ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে, যার কারণে শ্বাসকষ্ট হতে পারে না। তাই অকারণে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া স্যালাইন পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্যালাইন পান করার আগে অবশ্যই সঠিক পরিমাপ জানতে হবে। এ ছাড়াও দিনে এক প্যাকেটের বেশি স্যালাইন খেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
