|
আইডিবিতে অনুষ্ঠিত হলো লেনোভো আইটি এওয়ারনেস প্রোগ্রাম
নতুন সময় ডেস্ক
|
![]() আইডিবিতে অনুষ্ঠিত হলো লেনোভো আইটি এওয়ারনেস প্রোগ্রাম আয়োজনটির উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, লেনোভো প্রোডাক্ট ম্যানেজার মাজেদ ইবনে আলি ইবনু, লেনোভো বাংলাদেশের রিজন্যাল চ্যানেল ম্যানেজার, কমার্শিয়াল বিজনেস সুমন রায় এবং বিসিএস কম্পিউটার সিটির শীর্ষ ব্যবসায়িক পার্টনাররা। লেনোভো আইটি এওয়ারনেস প্রোগ্রামে লেনোভো ব্র্যান্ডের কমার্শিয়াল সিরিজের ল্যাটেস্ট মডেলের ল্যাপটপ, ডেস্কটপ এবং ট্যাবলেট প্রদর্শন করা হয়, যেখানে মার্কেটে আগত ক্রেতা সাধারণ পণ্যগুলো ছুঁয়ে দেখার সুযোগ পান। পাশাপাশি, মার্কেটের যেকোনো দোকান থেকে লেনোভো পণ্য কিনে ক্রেতাদের শপিং ভাউচারসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার দেয়া হয় লেনোভোর স্টল থেকে। এই ধরনের আয়োজন তথ্যপ্রযুক্তি প্রেমীদের মধ্যে বিভিন্ন নিত্যনতুন প্রযুক্তি পণ্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে বলে আশা করেন আয়োজকরা।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
