ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
'ঠোকর' সিনেমার শুটিং শুরু করলেন মাজহার বাবু
সুমন চৌধুরী
প্রকাশ: Tuesday, 7 March, 2023, 5:03 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 7 March, 2023, 5:30 PM

'ঠোকর' সিনেমার শুটিং শুরু করলেন মাজহার বাবু

'ঠোকর' সিনেমার শুটিং শুরু করলেন মাজহার বাবু

প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন সাংবাদিক মাজহার বাবু। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে রাজধানীর উত্তরায়। ফ্রাইডে প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটিতে অভিনয় করছেন চিত্রনায়িকা অধরা খান এবং তার বিপরীতে নায়ক হিসেবে অভিষিক্ত হচ্ছেন মডেল-উপস্থাপক ও ছোট পর্দার অভিনেতা ইভান সাইর।

নির্মাতা জানিয়েছেন, গল্পের প্রয়োজনেই ছোট ছোট লটে ভাগ করে সিনেমাটির শুটিং করা হচ্ছে। প্রথম লটের শুটিং করা হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে। এই পর্যায়ে শুটিং করেছেন মনিরা মিঠু, সাইফ চন্দন, আসমা ঝিলিক ও অধরা। দ্বিতীয় পর্যায়ের শুটিংয়ে বেশ কয়েকজন তারকা অংশ নেবেন। চলতি মাসেই সিনেমার সিংহভাগ শুটিং শেষ হবে।

পরিচালক মাজহার বাবু বলেন, ‘ভিন্নধর্মী একটি গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছি। গল্প নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক। ২৪ বছর ধরে সিনেমা নির্মাণের সাথে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব।’

মনিরা মিঠু বলেন, ‘সময় উপযোগী গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ হচ্ছে। আমরা চরিত্রটা আমি অনেক উপভোগ করেছি। আশা করি, সিনেমাটি সবার ভালো লাগবে।’

সাইফ চন্দন বলেন, ‘ভালো একটি কাজ হচ্ছে ঠোকর। একেবারেই বর্তমান সময়ের গল্প। দর্শক টানার মতো অনেক কিছুই আছে এই সিনেমাতে। আমার চরিত্রটাও ভিন্ন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status