ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
অবশেষে কাদিয়ানী জলসা বন্ধ, ১০ ঘণ্টা সংঘর্ষে ঝরল ২ প্রাণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 March, 2023, 9:20 AM

অবশেষে কাদিয়ানী জলসা বন্ধ, ১০ ঘণ্টা সংঘর্ষে ঝরল ২ প্রাণ

অবশেষে কাদিয়ানী জলসা বন্ধ, ১০ ঘণ্টা সংঘর্ষে ঝরল ২ প্রাণ

পঞ্চগড়ে আহমদিয়া অনুসারিদের (কাদিয়ানী) জলসা বন্ধের দাবিতে করা বিক্ষোভ নিয়ে পুলিশের সঙ্গে মুসল্লিদের ১০ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এ ঘটনায় বিক্ষোভকারী ও কাদিয়ানী সম্প্রদায়ের দুইজন নিহত হয়েছেন।

এদিকে সংঘর্ষের প্রায় ১০ ঘণ্টা পর কাদিয়ানীদের জলসা বন্ধের নির্দেশ দেয় প্রশাসন।

শুক্রবার (০৩ মার্চ) রাত সাড়ে ৮টার পর পঞ্চগড় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জলসা বন্ধের এ নির্দেশ দেওয়া হয়। এদিকে গভীর রাতে দুইজন নিহতের বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা।

নিহতরা হলেন বিক্ষোভকারী পঞ্চগড়ের মহিলা কলেজ রোড এলাকার ফরমান আলীর ছেলে আরিফুর রহমান আরিফ (৩০) ও অপরজন আহমদিয়া সম্প্রদায়ের নাটোর জেলার বাসিন্দা জাহিদ হাসান (২২)। এদের মধ্যে আরিফ ছাত্র শিবির কর্মী বলে জানায় পুলিশ।

এর আগে শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর মুসল্লিরা কাদিয়ানীদের জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ করেন। তারা পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। বাধার মুখে পড়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন মুসল্লিরা। পরে পুলিশ টিয়াসেল নিক্ষেপ করলে মুসল্লিরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। সেখানে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করলে পুলিশের পাশাপাশি মাঠে নামে বিজিবি ও র‍্যাব। তারা বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে মুসল্লিদের ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্যসহ দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়।

বিক্ষোভকারী মুসল্লিরা শহরের বিভিন্ন স্থানসহ ট্রাফিক অফিস ও কাদিয়ানীদের দোকানে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন। এদিকে কাদিয়ানীদের বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা।

পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) সিরাজুল হুদা বলেন, নিহত আরিফ একজন ছাত্র শিবির কর্মী ছিলেন। সংঘর্ষে মুসল্লিদের ছোড়া ইটপাটকেলে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। এদিকে মুসল্লি ও আহমদিয়াদের সংঘর্ষে জাহিদ নামে এক কাদিয়ানীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status