|
বাক্কো ও সিওপিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নতুন সময় ডেস্ক
|
![]() বাক্কো ও সিওপিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গত জানুয়ারিতে স্বাক্ষরিত এ সমঝোতা স্মারক অনুযায়ী, এখন থেকে বাংলাদেশের বিপিও এবং আইটি-আইটিইএস খাতের ‘কাস্টমার এক্সপেরিয়েন্স’ অর্থাৎ গ্রাহক অভিজ্ঞতার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ‘নলেজ পার্টনার’ হিসেবে বাক্কোর সঙ্গে যৌথভাবে কাজ করবে ‘সিওপিসি ইনকর্পোরেটেড’। ‘সিওপিসি ইনকর্পোরেটেড’ মূলতঃ অ্যাকাউন্টিং, বুক-কিপিং, অডিটিং, ট্যাক্স কনসালটেন্সি; বাজার গবেষণা, জনমত নিরূপণ, ব্যবসা এবং ব্যবস্থাপনাসংক্রান্ত নানান কার্যক্রমে পরামর্শদানকারী এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বাক্কোর সঙ্গে এ সমঝোতা চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিপিও শিল্পখাতের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের স্বার্থে রোডম্যাপ তৈরি এবং সে লক্ষ্যে গৃহীত সকল গবেষণাকর্ম, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির কর্মকান্ডে সহায়তা প্রদানে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। অপরদিকে, একই চুক্তি অনুযায়ী, সিওপিসির ‘মার্কেটিং এবং ব্র্যান্ডিং পার্টনার’ হিসেবে এখন থেকে কাজ করবে বাক্কো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
