|
ক্রেডিট কার্ড ব্যবহার করেন? যে নিয়মগুলি না মানলেই নয়
নতুন সময় ডেস্ক
|
|
ক্রেডিট কার্ড ব্যবহার করেন? যে নিয়মগুলি না মানলেই নয় -ক্রেডিট কার্ডের পিন নিয়মিত বদলান। এই কাজটা আমরা সাধারণ ভাবে কখনওই করি না। আর সব কার্ডেই এক পিন রেখে দিয়ে থাকি। এটা একেবারেই করা উচিত নয়। -কাউকে ওটিপি দেবেন না।-মোবাইল ফোনে ক্রেডিট কার্ড পিন লিখে রাখবেন না। -নিয়মিত এসএমএস দেখুন। কোনও লেনদেন যদি আপনি না করে থাকেন বলে মনে হয়, সঙ্গে সঙ্গে ব্যাঙ্ককে জানান। -আপনি আসল ব্যক্তি কি না, জানার জন্য অনেক ব্যাঙ্কই শেষ তিনটি বা শেষ লেনদেনের অঙ্ক জানতে চায়। তাই এই তথ্যটি হাতের কাছেই রাখবেন। -কার্ড হারালে সঙ্গে সঙ্গে ব্লক করুন এবং ব্যাঙ্ককে জানান। -কোনও লিঙ্কে গিয়ে টাকা দেওয়ার আগে খতিয়ে দেখুন সেটা জাল কিনা। এইচটিটিপিএস আছে কিনা দেখে নিন। -গুগল কিন্তু আজকাল সাবধান করে। যদি সাইট নিয়ে সংশয় থাকে সতর্কবার্তা পাবেন। -ক্রেডিট কার্ড হারিয়েছেন? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাঙ্ককে জানালে আপনার কার্ডের পয়সা কাটা যাবে না। সেই সময়সীমা জেনে রাখুন। -ব্যাঙ্ককে ফোনে কিছু জানালে, তার পর ইমেলেও ব্যাঙ্ককে তা লিখে জানান। এতে আপনার কাছে অভিযোগের রেকর্ড থাকবে, যা পরে কাজে লাগতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৬ দেশের ফাইটারদের লড়াই
দেশে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি: আব্দুল বারী
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা
