ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
পুরুষ বন্দিদের যৌন নির্যাতন, খুন সুন্দরী বন্দিদের! ২২ বছরেই ফাঁসি হয় ‘দ্য বিউটিফুল বিস্টের’
প্রকাশ: Wednesday, 22 February, 2023, 11:15 AM

পুরুষ বন্দিদের যৌন নির্যাতন, খুন সুন্দরী বন্দিদের! ২২ বছরেই ফাঁসি হয় ‘দ্য বিউটিফুল বিস্টের’

পুরুষ বন্দিদের যৌন নির্যাতন, খুন সুন্দরী বন্দিদের! ২২ বছরেই ফাঁসি হয় ‘দ্য বিউটিফুল বিস্টের’

হিটলারের নাৎসি বাহিনীর জোসেফ মেঙ্গেল থেকে শুরু করে জোসেফ গোয়েবলস পর্যন্ত, অ্যাডলফ হিটলার বাহিনীর যে অত্যাচারী সেনানায়কদের কথা ইতিহাসে উঠে এসেছে, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ইরমা।

ইরমা গ্রেস ওরফে ‘দ্য বিউটিফুল বিস্ট’ ওরফে ‘দ্য হায়না অফ আউশভিটজ়’। মনে করা হয় নাৎসিদের কুখ্যাত আউশভিটজ় ঘাঁটিতে বন্দি ইহুদিদের উপর পুরুষ নাৎসি বাহিনী যে অত্যাচার চালিয়েছিল, তার থেকে অনেক বেশি অত্যাচার চালিয়েছিলেন এই নাৎসি মহিলা।

হিটলারের নাৎসি বাহিনীর ডক্টর জোসেফ মেঙ্গেল থেকে শুরু করে জোসেফ গোয়েবলস পর্যন্ত, অ্যাডলফ হিটলার বাহিনীর যে অত্যাচারী সেনানায়কদের কথা ইতিহাসে উঠে এসেছে, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ইরমা।

ইরমার জন্ম ১৯২৩ সালের ৭ অক্টোবর। ইরমা ছাড়াও তাঁর বাবা-মার আরও চার জন সন্তান ছিল।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, গ্রেসের জন্মের ১৩ বছর পরে তাঁর মা আত্মহত্যা করেছিলেন। স্বামী স্থানীয় পানশালার মালিকের মেয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন জানতে পাওয়ার পরই আত্মঘাতী হন ইরমার মা।

শৈশব থেকেই বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন সহ্য করে বড় হতে হয়েছিল ইরমাকে। যার মধ্যে বেশির ভাগটাই তাঁর স্কুল থেকে পাওয়া।

ইরমার বোন হেলেন এক বার জানিয়েছিলেন যে, স্কুলে ইরমার উপর অকথ্য অত্যাচার করত উঁচু শ্রেণির পড়ুয়ারা। ভয়ে কোনও দিন প্রতিবাদ করতে পারেননি ইরমা। অত্যাচার সহ্য করতে না পেরে ইরমা খুব কম বয়সেই স্কুল যাওয়া বন্ধ করে দেন।

অর্থ উপার্জনের জন্য ইরমা প্রথমে একটি পশুখামারে এবং পরে একটি দোকানে কাজ শুরু করেন। জার্মানির অনেক বাসিন্দার মতো তিনিও হিটলারের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং মাত্র ১৯ বছর বয়সে, মহিলা বন্দিদের জন্য র‌্যাভেনসব্রুক কনসেনট্রেশন ক্যাম্পের প্রহরী হিসাবে নিযুক্ত হন।

এক বছর পরে, অর্থাৎ, ১৯৪৩ সালে ইরমাকে নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পগুলির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে কুখ্যাত আউশভিটজ়ে পাঠানো হয়। অনুগত, নিবেদিতপ্রাণ, এবং বাধ্য নাৎসি সদস্য ইরমার খুব দ্রুত পদোন্নতি হয়। প্রহরী থেকে তাঁকে এসএস সুপারভাইজার পদে উন্নীত করা হয়। এটি ছিল নাৎসি বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ।

ইরমার হাতে এত বেশি ক্ষমতা এসে গিয়েছিল যে, তিনি ইহুদি বন্দিদের উপর অকথ্য অত্যাচার শুরু করেন। বন্দিদের মানসিক এবং শারীরিক নির্যাতনের পাশাপাশি যৌন নির্যাতনও চালাতে শুরু করেন ইরমা। মূলত পুরুষ ইহুদিদের উপরই যৌন অত্যাচার চলত বেশি। মহিলা ইহুদি বন্দিরা একেবারেই না-পসন্দ ছিল ইরমার। শোনা যায়, প্রতিদিনই এক জন না এক জন মহিলা বন্দিকে তিনি নিজের হাতে খুন করতেন।

তবে পুরুষদের জন্য ছিল অন্য ব্যবস্থা। পছন্দের পুরুষ ইহুদিদের গ্যাস চেম্বারে পাঠানোর আগে না কি তাঁদের সঙ্গে উদ্দাম যৌনতায় মাততেন ইরমা। এর পর তাঁদের বিষাক্ত গ্যাস চেম্বারে পাঠিয়ে দেওয়া হত।

ইরমা ডাকসাইটে সুন্দরী ছিলেন। তাই তাঁর রূপের আগুনে মন পুড়ত অনেক নাৎসি অফিসারের। আর সেই সুযোগই নিতেন ইরমা। উদ্দাম যৌনতায় মাততেন সেনাকর্তাদের সঙ্গে। শোনা যায়, কখনও কখনও একই সময়ে একাধিক পুরুষ সঙ্গীর সঙ্গে যৌনতায় মাততেন ইরমা।

ইরমার অত্যাচার করার ভয়াবহতা দেখে তাঁর নাম দেওয়া হয় ‘দ্য হায়না অফ আউশভিটজ়’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status