|
চট্টগ্রাম বই মেলায় উপচেপড়া ভীড়; লেখক-পাঠকের প্রাণের উচ্ছাস
একরামুল কাইছার, চট্টগ্রাম থেকে
|
![]() চট্টগ্রাম বই মেলায় উপচেপড়া ভীড়; লেখক-পাঠকের প্রাণের উচ্ছাস এবারের বইমেলায় ১৪ ফেব্রুয়ারি বসন্ত উৎসবে উদযাপনের আয়োজন করা হয়েছে। এ মেলা সবার অংশগ্রহণে মিলনমেলায় পরিণথ হয়েছে। সিটি কর্পোরেশনের শিক্ষাবিষয়ক স্বায়ী কমিটির সভাপতি ও অমর একুশে বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক নিচার উদ্দিন আহমেদ জানান, এবারের বই মেলায় বিদেশি কূটনৈতিক মিশন, বাংলা একাডেমি ও শিশু একাডেমিকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া মেলায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, শিশু কর্ণার, স্মার্ট বাংলাদেশ কর্ণার, মিডিয়া কর্ণার ও লেখক আড্ডার আয়োজন করা হয়েছে। নতুন বইয়ের মোড়ক উম্মোচনের জন্য নির্দিষ্ট স্থান করা হয়েছে। ২০১৯ সাল থেকে বিশাল এলাকা নিয়ে ভাষার মাস ফেব্রুয়ারিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বই মেলা। যা দেশের দ্বিতীয় বৃহত্তর বইমেলায় রূপ নিয়েছে। এর আগে ২০১৮ সাল পর্যন্ত চট্টগ্রামে ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্নজনের উদ্যোগে খন্ড খন্ড ভাবে বই মেলা অনুষ্ঠিত হতো,যা পাঠকের মিলনমেলায় পরিণত হতো। ২০১৮ সালে চট্টগ্রামে সৃজনশীল প্রকাশক পরিষদ ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে বিচ্ছিন্নভাকে একাধিক স্থানে বইমেলার আয়োজন না করে পরবর্তী বছর থেকে বৃহৎ পরিসরে চট্টগ্রামে কেবল একটি মাত্র বইমেলার আয়োজন করার ঘোষণা দেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৮ সালের ডিসেম্বরে সকলকে নিয়ে তিনি এক বৈঠকের আয়োজন করেন। ঐ বৈঠকেই সিদ্ধান্ত গৃহীত হয় যে ২০১৯ সালে অমর একুশের বইমেলা ১০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে বৃহৎ পরিসরে একক বইমেলা অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে বিচ্ছিন্নভাবে যারা বইমেলা নামে বিভিন্নস্থানে মেলা আয়োজন করতো তাদের কেউ এ ব্যপারে দ্বিমত পোষণ করেন নি। সকলেই মেয়র এর নেতৃত্বে একক বইমেলায় অন্তর্ভূক্ত হলেন। ২০২৩ সাল আগমনের পর ফেব্রুয়ারির প্রথম থেকে বাংলা একডেমির বইমেলা অনুষ্ঠারের সকল প্রস্তুতি চলছে। তারই ধারাবহিকতায় চট্টগ্রামের বইমেলাও অনুষ্ঠিত হবার কথা ১০ ফেব্রুয়ারি থেকে। কিন্তু জানুয়ারি মাসের প্রায় এক সপ্তাহ অতিবাহিত হলেও, বইমেলা নিয়ে সিটি কর্পোরেশনের পক্ষ হতে কোনো ধরনের সভা-সমাবেশ এখনো পর্যন্ত হয়নি। তাতে বইপ্রেমী নগরবাসীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এমনও শোনা যাচ্ছিল ২০১৯ ও ২০২০ সালের ধারাবাহিকত রক্ষা করে বইমেলা অয়োজন আদৌ হবে কি না! এই নিয়ে সংশয় দেখা দিযেছিল। মোটামোটি চট্টগ্রামের অমর একুশে বইমেলা জমে উঠেছে দর্শনার্থীর পদভারে। তবে বই বিক্রি তেমন নেই বলে জানিয়েছেন স্টল মালিক ও বিক্রেতারা।আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত বইমেলায় গিয়ে দেখা য়ায়, দর্শনার্থীর ভিড় চোখে পড়ার মতো। বইমেলার কথাপ্রকাশের স্টলে গিয়ে দেখা যায়, নানান বইয়ের কাভার উল্টিয়ে দেখছিলেন তিন-চার জন দর্শনার্থী এ সময় হরিশংকর জলদাসের লেখা উপন্যাস ‘কুন্তীর বস্ত্রহরণ’ বইটি কেনেন সানজিদা নমে এক ক্রেতা। তার কাছে এবারের বইমেলা প্রসঙ্গে জানতে চাইলে বলেন, এতদিন মেলায় আসা হয়নি। বিকালে সিআরবিতে বসন্ত উৎসব দেকে এখন বইমেলায় এসে কিছু প্রিয় লেখকের উপন্যাস কিনতে এলাম। এবারের বইমেলার আয়োজন খুব একটা খারাপ হয়নি। তবে নতুন বই প্রকাশ কম হয়েছে মনে হচ্ছে। সানজিদার পাশে থাকা আরেকজন বলেন, গত বছরের চেয়ে এবার নতুন বই না এলেও আগের বইয়ের চাহিদা আছে। তবে পুরোনে বইয়ের নেওয়া হচ্ছে বেশি। বিকিকিনি কেমন হচ্ছে- জানতে চাইলে শিশুপ্রকাশ স্টলের আরিফ রায়হান বলেন, এখনও বই বিক্রি তেমন না হলেও দর্শনার্থীর সংখ্যা ক্রমে বাড়ছে। এবার শিশুপ্রকাশ থেকে প্রতিভাবান লেখকদের ৩২টি নতুন বই বেরিয়েছে। একইভাবে সাহিত্য বিচিত্রা প্রকাশনীর বিক্রয়কর্মী বলেন, এখনও তেমন বই বিক্রি হচ্ছে না। দর্শনার্থীরা বইয়ের মলাট উল্টিয়ে দেখে চলে যাচ্ছেন। বইমেলায় আসা মিনহাজ নমে এক পাঠক বলেন, ‘আমাদের মতো যাদের গোয়েন্দা ও উপন্যাসের বইয়ের চাহিদা’ কয়েকটি ছাড়া তেমন নতুন বই না আসায় তাদের চাহিদা মেটেনি। দেখি ঢাকার বইমেলায় গিয়ে আমাদের চাহিদা মেটে কি না।’ বইমেলার আহ্বায়ক চসিক কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, এবার প্রায় ১ লাখ ২ হাজার ৩০০ বর্গফুট আয়তনজুরে অনুষ্ঠিত বইমেলায় ১৪০টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে ডাবল স্টল ৩২টি এবং সিঙ্গেল স্টল ৭৬টি। চট্টগ্রামের পাশাপাশি ঢাকার সৃজনশীল অভিজাত প্রকাশনী সংস্থা ও চট্টগ্রাম প্রেস ক্লাবও স্টল নিয়ে মেলায় অংশ নিয়েছে।এতে ঢাকা ও চট্টগ্রামের ১০৮টি প্রকাশনা সংস্থা এবারের বইমেলায় অংশ নিয়েছে। ফেব্রুয়ারিজুড়ে বইমেলা চলবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
