|
বাগমারায় আ’লীগ নেতা ইসমাইলের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় আ’লীগ নেতা ইসমাইলের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ ইসমাইল হোসেন সোনারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম ইসমাইল হোসেন সোনারের বাড়ি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামে। মরহুম ইসমাইল হোসেন সোনার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবুলের পিতা। তিনি দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। মরহুম ইসমাইল হোসেন সোনারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
