ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ভালোবাসা দিবসে গার্লস গ্যাং নিয়ে আনন্দে মাতলেন জনপ্রিয় অভিনেত্রীরা! ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 February, 2023, 6:14 PM

ভালোবাসা দিবসে গার্লস গ্যাং নিয়ে আনন্দে মাতলেন জনপ্রিয় অভিনেত্রীরা! ছবি ভাইরাল

ভালোবাসা দিবসে গার্লস গ্যাং নিয়ে আনন্দে মাতলেন জনপ্রিয় অভিনেত্রীরা! ছবি ভাইরাল

১৪ ই ফেব্রুয়ারি ছিল ‘ভ্যালেন্টাইন ডে’। অনেকদিন ধরেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। তবে শুধু প্রেমিক প্রেমিকারাই কী এই দিন উদযাপন করেন? এমন কী কোন বাধা-ধরা নিয়ম রয়েছে? নেই তো? ভালোবাসার অনেক রূপ হতে পারে। আর তাই ওপার বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’র অভিনেত্রীরা নিজেরাই মেতে উঠেছেন এই বিশেষ দিন উদযাপনে।

এই দিন ধারাবাহিকের চারজন অভিনেত্রী একসাথে ছবি তুলেছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন কিয়ারা। ছবিতে দেখা যাচ্ছে খড়ি, দ্যুতি, বনি এবং কিয়ারাকে। প্রসঙ্গত ধারাবাহিকে কিয়ারা অর্থাৎ রাহুলের বোনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অঙ্কুশ্রী মাইতি। এদিন তাঁদের দুটি ছবিতে দেখা গিয়েছে। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পোস্ট করেছেন অভিনেত্রী।

এই ছবিতে দেখা গেলো ‘গাঁটছড়া’ ধারাবাহিকের খড়ি অর্থাৎ অভিনেত্রী সোলাঙ্কি রায়, বনি ওরফে অনুষ্কা গোস্বামী, দ্যুতি ওরফে শ্রীমা ভট্টাচার্য এবং কিয়ারা ওরফে অঙ্কুশ্রী মাইতিকে। শ্রীমা ফোন হাতে নিয়ে মিরর সেলফি তুলেছেন সকলকে একসাথে রেখে। এই ছবিতে সোলাঙ্কির পরনে রয়েছে বেইজ রঙের একটি ক্রপ টপ এবং কালো রঙের একটি প্যান্ট। শ্রীমার পরনে রয়েছে একটি লাল ক্রপ টপ এবং জিন্স। অনুষ্কার পরনে ছিল একটি সাদা টিশার্ট। এবং অঙ্কুশ্রীর পরনে ছিল কালো টপ এবং জিন্স।


এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কিয়ারা ওরফে অভিনেত্রী অঙ্কুশ্রী ক্যাপশনে লিখেছেন, ‘জীবন সুন্দর, বিশেষ করে আমি যখন আমার ভ্যালেন্টাইনদের কাজের জায়গায় পেয়ে যাই। হ্যাপি ভ্যালেন্টাইন ডে’। আর ট্যাগ করেছেন ছবিতে উপস্থিত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status