ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৩’ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 17 February, 2023, 12:08 AM

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৩’ অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৩’ অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল শিক্ষার্থীদের ২য় গ্র্যাজুয়েশন সেরিমনি ১৫ ফেব্রুয়ারি ২০২৩ রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের আ লিক পরীক্ষা পরিচালক জিম-ও নেইল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন ইডিক্সেল বাংলাদেশ ও নেপালের আ লিক উন্নয়ন ব্যবস্থাপক আল মামুন বিন কুদ্দুস, কেমব্রিজ আসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা, ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা ও বিজনেস ও ডেভেলপমেন্ট প্রধান সারাওয়াত রেজা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড.মো.মাহমুদুল হাসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাহানা খান। 

গ্র্যাজুয়েশন সেরিমনিতে ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও এওয়ার্ড তুলে দেন। শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ড্যাফডিল টাওয়ার। কালো গাউন ও কালো হ্যাট পরে নানা রকম নাচগানের মধ্য দিয়ে জমজমাটভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ক্যাপশনঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি-২০২৩  অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের আ লিক পরীক্ষা পরিচালক জিম-ওনেইল, বিশেষ অতিথি পিয়ারসন ইডিক্সেল বাংলাদেশ ও নেপালের আ লিক উন্নয়ন ব্যবস্থাপক আল মামুন বিন কুদ্দুস, কেমব্রিজ আসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা, ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা ও বিজনেস ও ডেভেলপমেন্ট প্রধান সারাওয়াত রেজা ও সম্মানিত অতিথি ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড.মো.মাহমুদুল হাসানসহ শিক্ষার্থীবৃন্দ ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status