|
বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ভাইস চেয়ারম্যানকে দেখতে গেলেন এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ভাইস চেয়ারম্যানকে দেখতে গেলেন এমপি এনামুল হক রবিবার দুপুরে ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। শনিবার রাতে হঠাৎ করেই শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন মমতাজ আক্তার বেবী। প্রাথমিক চিকিৎসায় একটু সুস্থ হলেও পরে আবারো আক্রান্ত হয়ে পড়েন তিনি। সকালে দ্রুত তাকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন সর্বোচ্চ চিকিৎসা প্রদানের ব্যাপারে স্বাস্থ্য কর্মকর্তার সাথে আলোচনা করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম প্রমুখ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
