ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
৪ তরুণীর মারামারির ভিডিও ভাইরাল, ধারণা ‘প্রেমিক নিয়ে দ্বন্দ্ব’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 12 February, 2023, 11:32 AM
সর্বশেষ আপডেট: Monday, 13 February, 2023, 12:29 PM

৪ তরুণীর মারামারির ভিডিও ভাইরাল, ধারণা ‘প্রেমিক নিয়ে দ্বন্দ্ব’

৪ তরুণীর মারামারির ভিডিও ভাইরাল, ধারণা ‘প্রেমিক নিয়ে দ্বন্দ্ব’

জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় চার তরুণীর মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে।

শনিবার ১১ ফেব্রয়ারি, বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন দাবি করেছেন। তাঁদের ভাষ্য, দুই তরুণীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক। এক তরুণী বান্ধবীসহ এবং আরেক তরুণী বোনসহ এসে বিষয়টি নিয়ে কথা বলার একপর্যায়ে মারামারিতে জড়িয়ে যান।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বোরকাপরা দুই তরুণী শাড়িপরা দুই তরুণীকে মারধর করছেন; চুলের মুঠো ধরে টানাহেঁচড়া করছেন। তাঁদের মারামারির দৃশ্য কয়েকজন তরুণ মুঠোফোনে ধারণ করছিলেন। পথচারীরা তাঁদের থামান। তখন তাঁরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে যান।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শাড়িপরা দুই তরুণী এবং বোরকাপরা দুই তরুণী গতকাল বিকেলে জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় বসে কথা বলছিলেন। হঠাৎ দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

রাতুল নামের এক তরুণ তাঁর ফোনে এই মারামারির মুহূর্ত ভিডিও করেন। তিনি বলেন, ‘আমরা বিকেলে কলেজের সামনে বারোঘাটি পুকুরপাড়ে আড্ডা দিচ্ছিলাম। বিকেল সাড়ে চারটার দিকে শাড়িপরা দুই তরুণী বারোঘাটি পুকুরপাড়ে আসেন। সেখানে আগে থেকে বোরকাপরা দুই তরুণী অপেক্ষা করছিলেন। চার তরুণী কথা বলছিলেন। কয়েক মিনিট পর তাঁদের মধ্যে মারামারি শুরু হয়। আমরা এক তরুণীকে চিনেছি। তিনি জয়পুরহাট সরকারি কলেজের স্নাতকের ছাত্রী। দুই তরুণীর এক তরুণের সঙ্গে প্রেম করা নিয়ে এ অবস্থা বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status