ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেহজাবীনের প্রশ্ন, এভাবে আর কতদিন চুপ থাকব?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 January, 2023, 12:08 PM

মেহজাবীনের প্রশ্ন, এভাবে আর কতদিন চুপ থাকব?

মেহজাবীনের প্রশ্ন, এভাবে আর কতদিন চুপ থাকব?

কি হয়েছে অভিনেত্রী মেহজাবীনের, কেনো তিনি চুপ থাকছেন, আর কিইবা বলতে চাইছেন  এই অভিনেত্রী? মেহজাবীন তার ফেসবুক পেজে একটি রহস্যজনক পোস্ট করেন। তার সেই পোস্ট ঘিরে রহস্য দানা বাঁধে।  প্রশ্ন জাগে অনুসারীদের মনে।




মেহজাবীনের প্রশ্ন, এভাবে আর কতদিন চুপ থাকব?

মেহজাবীনের প্রশ্ন, এভাবে আর কতদিন চুপ থাকব?

মেহজাবীন লেখেন, ‘এভাবে আর কতদিন চুপ থাকব আমি?’এই পোস্টের মাধ্যমে আসলে কীসের ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী? ব্যক্তিগত জীবনের কোনো সমস্যা নয়তো! নাকি নতুন কাজের সূচনা।


পোস্টের কমেন্টে অনেক ভক্তই জানতে চেয়েছেন মেহজাবীনের কাছে। কেউ লিখছেন, ‘কী হয়েছে খুলে বলুন’। কেউ বলছেন, ‘এত রহস্য রাখার কী দরকার সত্যটা সামনে আনুন’।  কেউ আবার বিয়ের খবর প্রকাশ্যে আনার আর্জিও জানিয়েছেন।

তবে ধারণা করা হচ্ছে, মেহজাবীনের এই রহস্যমাখা পোস্ট মূলত তার আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’কে কেন্দ্র করেই। যেটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার গল্প। যেখানে দুই দম্পতির মধ্যকার দ্বন্দ্ব-প্রতিযোগিতা উঠে আসবে। কিন্তু তাদের মধ্যে কী নিয়ে দ্বন্দ্ব, সেটাই মূল রহস্য। এতে মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন শ্যামল মাওলা। আর এই সিরিজের প্রচারণার কৌশলের অংশ অভিনেত্রীর এমন রহস্যময় পোস্ট! যদিও এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

‘দ্য সাইলেন্স’ নামের ওই ওয়েব সিরিজটি নির্মাণ করছেন  ভিকি জাহেদ। এটি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে। এতে মেহজাবীন, শ্যামল ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম ও বিজরী বরকতউল্লাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status