ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Thursday, 9 July, 2026, 6:52 PM

ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফুলবাড়ী উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলা চত্বর থেকে ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফুলবাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনকোনা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রেজাউল ইসলাম (রেজা)। তিনি বলেন, ফুলবাড়ী উপজেলা ছাত্রদল সবসময় মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি নাওডাঙ্গা ইউনিয়নে আয়োজিত একটি মাদকবিরোধী কর্মসূচিতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ ছাত্রদলকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শ্রী বিষ্ণু চন্দ্র সেন বলেন, মাদক একটি জাতীয় ও সামাজিক ব্যাধি। মাদকের বিরুদ্ধে ফুলবাড়ী উপজেলা ছাত্রদল অতীতেও কাজ করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। কিন্তু মাদকবিরোধী কর্মসূচিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে ছাত্রদলের বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা সংসদ সদস্যের বক্তব্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় উপজেলা ছাত্রদল গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি নাওডাঙ্গা ইউনিয়নে আয়োজিত মাদকবিরোধী কর্মসূচিতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ ফুলবাড়ী উপজেলা ছাত্রদলকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা বাস্তবতার সঙ্গে অসঙ্গত, বিভ্রান্তিকর এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একার দায়িত্ব নয়; এটি একটি জাতীয় ও সামাজিক আন্দোলন। তাই মাদকবিরোধী কার্যক্রমকে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে প্রকৃত মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, ছাত্রদল সবসময় সমাজ থেকে মাদক নির্মূলে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কোনো সংগঠনের বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্য প্রদান জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। একজন জনপ্রতিনিধির কাছ থেকে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক বক্তব্য প্রত্যাশা করেন তারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা সংসদ সদস্যের বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদল, কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status