ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
প্রেসক্লাবের নেতৃত্বে ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 January, 2023, 12:09 AM
সর্বশেষ আপডেট: Sunday, 1 January, 2023, 12:23 AM

প্রেসক্লাবের নেতৃত্বে ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত

প্রেসক্লাবের নেতৃত্বে ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত

জাতীয় প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত আওয়ামপন্থি সাংবাদিকদের ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম প্যানেল’ থেকে সভাপতি-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফরিদা ইয়াসমিন বিদায়ী কমিটিরও সভাপতি ছিলেন।

আজ শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত ৮টার দিকে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল। এই নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী সাংবাদিক প্যানেলের নেতৃত্ব দেন কামাল উদ্দিন সবুজ ও ইলিয়াস খান পরিষদ।

সভাপতি পদে ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট। তার বিপরীতে কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। সিনিয়র সহসভাপতি পদে বিএনপিপন্থি প্যানেল থেকে হাসান হাফিজ ৫৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্যানেল থেকে কার্তিক চ্যার্টাজী ৪০৪ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পান ৪৭৪ ভোট। সহসভাপতি পদে রেজোয়ানুল হক রাজা ৫৮৩ ভোটে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৩৫৯ ভোট।

যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আশরাফ আলী (৪৯১) ও আইয়ুব ভূঁইয়া (৫৪০)। একই পদে ইলিয়াস হোসেন ৪৩১ ও সাইদুল হোসেন সাহেদ ২৬৯ ভোট পান।

কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী ৫৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে হাসান শরীফ পান ১৮১ ভোট এবং শাহনেওয়াজ দুলাল পান ২০৮ ভোট। অপরদিকে, সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদ হোসেন (৪৯৫), কাজী রওনাক হোসেন (৪২২), শাহনাজ সিদ্দিকী সোমা (৩৯০), কল্যাণ সাহা ( ৩৮২), শাহনাজ বেগম পলি (৩৬০), সৈয়দ আবদাল হোসেন (৩৪৭), জুলহাস আলম (৩৪৫), বখতিয়ার রানা (৩৩০), মোহাম্মদ মোমিন হোসেন (৩৩০) ও সীমান্ত খোকন (২৮৯)।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এই নির্বাচন পরিচালনার জন্য আট সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান ছিলেন মো. মোস্তফা-ই-জামিল। অপর সদস্যরা হলেন জাফর ইকবাল, এস এ এম শওকত হোসেন, মিনার মনসুর, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী, মো. মনিরুজ্জামান ও নবনীতা চৌধুরী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status