ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সাকিব প্রথম হওয়ায় দ্বিতীয় পুরস্কার প্রত্যাখ্যান করলেন সালাউদ্দিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 January, 2023, 12:14 AM
সর্বশেষ আপডেট: Sunday, 1 January, 2023, 2:30 AM

সাকিব প্রথম হওয়ায় দ্বিতীয় পুরস্কার প্রত্যাখ্যান করলেন সালাউদ্দিন

সাকিব প্রথম হওয়ায় দ্বিতীয় পুরস্কার প্রত্যাখ্যান করলেন সালাউদ্দিন

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ৬০ বছর পূর্তি উপলক্ষে ৫০ বছরের সেরা ১০ ক্রীড়াবিদেকে পুরস্কৃত করা হয়েছে। গত ৫০ বছরের সেরা ১০ ক্রীড়াবিদকে বাছাই করেছে বিএসপিএ।

সেখানে বিচারকদের রায়ে প্রথম হয়েছেন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। দ্বিতীয় হয়েছেন বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিন।

দ্বিতীয় হওয়ায় কাজি সালাউদ্দিন এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। আজ (৩১ ডিসেম্বর) বাফুফের নির্বাহী কমিটির সাধারণ সভা ছিল। সেই সভায়ই সভাপতির ব্যক্তিগত পুরস্কার নিয়ে সিদ্ধান্ত হয়! সভার সিদ্ধান্তের প্রেস বিজ্ঞপ্তিতেই সভাপতির ব্যক্তিগত পুরস্কার প্রত্যাখ্যানের কথা জানানো হয়েছে! ব্যক্তিগত পুরস্কারের বিষয়টি ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত করায় সাংবাদিক ও ক্রীড়া মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।  

বছরের শেষ দিন বাফুফের কার্যনিবাহী কমিটির সভা। এই বছরের ফুটবলের পর্যালোচনা ও আগামীর পরিকল্পনা কেমন হবে এমনটা জানতে শীতের বিকেলে সাংবাদিকদের ভিড় ছিল ফেডারেশনে। নির্ধারিত সময় সভা শুরু হয়। আড়াই ঘন্টা সভা চলার পর বাফুফের পক্ষ থেকে জানানো হয়, ‘আজ কোনো মিডিয়া ব্রিফিং হবে না। ’ বাফুফেতে ছোট-খাটো সাব কমিটির সভার পরেও মিডিয়া ব্রিফিং হয় সেখানে নির্বাহী সভায় ব্রিফিং নেই। এর পেছনেও কারণও কি সালাউদ্দিনের দ্বিতীয় হওয়া। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status