|
বিয়ে করার জন্য এমন ছেলে পাচ্ছি না যে আমার এই চাহিদাটা পূরণ করবে, বয়স ৩৪ পেরিয়েছে, কতদিন একা থাকব?
নতুন সময় ডেস্ক
|
|
বিয়ে করার জন্য এমন ছেলে পাচ্ছি না যে আমার এই চাহিদাটা পূরণ করবে, বয়স ৩৪ পেরিয়েছে, কতদিন একা থাকব? আমি কারও সঙ্গে নিজের জীবন শুরু করতে চাই। বিয়ে করে সংসারও করতে চাই। কিন্তু আমি এমন কাউকে বিয়ে করব না যে আমার প্রতি কমিটেড নয়। সে যদি আমায় তার ১০০ শতাংশ দিতে না পারে, আমি তাকে বিয়ে করবই না। কিন্তু আমার বয়সও বেড়ে যাচ্ছে? আর কতদিন এভাবে চলবে? আমায় সাহায্য করুন। পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক পাখি পারেখ। আপনার ইতিমধ্য়ে ৩৪ বছর বয়স হয়ে গিয়েছে। আপনার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে এই কথাটা বোঝার মতো যে, টিভি সিরিয়াল এবং সিনেমার মতো রোম্যান্টিসিজম আপনি কোথাও পাবেন ন। ওটার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। বাস্তবে কোনও মানুষ সম্পূর্ণ হন না। সবাই একদম পার্ফেক্ট হয় না। সবার মধ্য়েই কোনও না কোনও খুঁত থাকে। তাই আপনি যেসব ছেলের সঙ্গে ইতিমধ্য়েই সম্পর্ক তৈরি করার কথা ভেবেছেন, তাঁদের প্রত্যেকের মধ্য়েই কোনও না কোনও সমস্যা ছিল বলে আপনি মনে করেছেন। আপনিই বেশি খুঁতখুতে হচ্ছেন না তো? সম্পর্কে সমস্যা ইচ্ছে করে ডেকে আনবেন না আপনিও কি নিজেকে একদম পার্ফেক্ট বলতে পারেন? নাকি তা সম্ভব? আপনিও কি এমন একজন মানুষ, যাঁর মধ্য়ে কোনও খুঁত নেই! আসলে আপনি মোহ এবং ভালোবাসার মধ্য়ে পার্থক্য করতে পারছেন না। কেউ যদি আপনার প্রতি মোহগ্রস্ত হয়ে পড়েন, তাহলে তাঁর সেই অনুভূতিটি একদম আলাদা। আবার কেউ আপনাকে ভালোবাসলে, তাঁর অনুভূতি সম্পূর্ণ আলাদা। আপনার তাঁর ভালোবাসা ও অনুভূতিকেও সম্মান করা উচিত। বিবাহিত জীবন কীভাবে সুন্দর হয়? আপনি যদি এমন কাউকে চান যিনি শুধুই আপনার কথা ভাবেন, তাহলেও কিন্তু সমস্যা হতে পারে। এই ধরনের সঙ্গী কিন্তু খুবই জেলাস ও পজেসিভ হতে পারে। আপনার কোনও ব্যক্তিগত পরিসর থাকবে না। পাশাপাশি আপনার জীবন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন তিনি। বিবাহিত জীবন তখনই সুন্দর হয়, যখন দুজন মানুষ একে অপরের সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টা করেন। বিবাহিত জীবন একটি জিগস পাজলের মতো। যেখানে দুজন মানুষ সমান পরিশ্রমের সাহায্যে তা সমাধান করতে পারেন ও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। আপনাকেও এই কথাটি খেয়াল রাখতে হবে। বিশ্বাস করুন, আপনি যেরকম মানুষ খুঁজছেন, তা আপনার জীবন নরক করে তুলতে পারে। বরং, এভাবে ভাবার চেষ্টা করুন, হয়তো অন্যরকম সুন্দর একটি জীবন পাবেন আপনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
