ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
 ভগবান যা বললেন
নির্মলেন্দু গুণ
প্রকাশ: Wednesday, 28 December, 2022, 10:11 AM
সর্বশেষ আপডেট: Friday, 30 December, 2022, 1:55 AM

 ভগবান যা বললেন

 ভগবান যা বললেন

নানাকারণে মনটা ভালো ছিলো না। ভগবানের ওপর বিশ্বাস স্থাপন করে, তাঁর পাদপদ্মে নিজেকে সমর্পণ করে মধ্যরাতের দিকে আমি ঘুমাতে গিয়েছিলাম। আমার ঘুম, যাওবা একটু লেগে এসেছিলো চোখে, ভেঙে গেলো কোনো অজানা মানবের ধাক্কায়। মানবীও হতে পারে, আমি তাঁর দেহরূপ ভালো করে জরিপ করতে পারিনি। ঘুমাতে যাবার সময় নিশ্চিদ্র অন্ধকার ছিলো ঘরে। কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি করতে সক্ষম একবিন্দু আলোও ছিলো কোথাও। অথচ ঘুম ভেঙে যাওয়ার পর দেখলাম, আমার শয্যাপাশে একটা পূর্ণদৈর্ঘ্য মানুষের ছায়া। তাঁর মানে তিনি আলো হাতে নিয়েই বা নিজেই আলো হয়ে প্রবেশ করেছেন আমার গৃহে। ভয় নিয়েই ঘুমাতে গিয়েছিলাম, ঘুম ভেঙে যাবার পর সেই ভয়টা নতুন করে চেপে বসলো আমার মনে। আমি ভয়ার্তকণ্ঠে বললাম, কে? কে? কে এখানে?

ছায়াটি বললো, আমি, আমি ভগবান। আমি বললাম, একী কথা? আপনার ওপর আস্থা স্থাপন করেই তো আমি ঘুমাতে গিয়েছিলাম। ঘুম এসেও গিয়েছিলো কিছুটা। আর আপনিই আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলেন? ভগবান বললেন, আমি তোর ঘুম ভাঙাতে আসিনি। আমি তোর ভুল ভাঙাতে এসেছি। তুই তো ভালো করেই জানিস আমি নেই। তোরা তোদের নিজেদের ভুলের দায় আমার কাঁধে চাপানোর উদ্দেশ্যেই আমাকে বানিয়েছিস। তাই না? না-না, তা কেন? অনেকেই তো বলে, আপনি আছেন। চুপ কর, অনেকের মতো করে আমি তো তোকে বানাইনিÑ তুই কবি, তোর কাছে এরকম অজানায় আত্মসমর্পণ আমি মোটেও প্রত্যাশা করিনি। ঘুম না এলে তুই নিকটস্থ ডাক্তারের কাছে যাবি। আমাকে আর কখনও বিরক্ত করবি না। তোদের অত্যাচারে তো আমিই ঘুমাতে পারছি না। আমার ঘর অন্ধকার করে দিয়ে তিনি চলে গেলেন। আমি জেগে থাকলাম, অন্ধকারে একা।  লেখক: কবি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status