ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে চড়তে পারবেন সবাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 28 December, 2022, 12:01 PM

বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে চড়তে পারবেন সবাই

বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে চড়তে পারবেন সবাই

দেশের বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেলের প্রথম অংশ উদ্বোধনের পরদিন চড়তে পারবেন সাধারণ নাগরিকরা। বুধবার উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চলাচল শুরু হবে মেট্রোরেলের।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, বুধবার উদ্বোধনের পরদিন অর্থাৎ ২৯ ডিসেম্বর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে মেট্রোরেল।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, 'বুধবার বেলা ১১টায় উত্তরা ১৫ সেক্টরের সি/এ এর মাঠে মেট্রোরেলের প্রথম অংশ উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে পদ্মা সেতু উদ্বোধনের আদলে হওয়া অনুষ্ঠানে আয়োজন হবে একটি সুধী সমাবেশের।

তিনি আরও জানান, সকাল ১১টা ২৫ মিনিটে সুধী সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বক্তব্য দেবেন জাপানের রাষ্ট্রদূত। তবে নিরাপত্তার স্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানে কোনও আতশবাজির আয়োজন থাকবে না বলেও জানান মন্ত্রী।

সেতুমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সবুজ পতাকা উড়িয়ে ও ফিতা কেটে মেট্রোরেলের উদ্বোধন করবেন। এরপর তিনি উত্তরা উত্তর স্টেশন থেকে উঠে আগারগাঁও স্টেশনে এসে নামবেন।

মেট্রোরেলের পরিচালক এন এম সিদ্দিক জানান, আপাতত মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন (দিয়াবাড়ি) থেকে সরাসরি ট্রেন আসবে আগারগাঁও স্টেশনে। আগামী ২৬ মার্চ থেকে মাঝের সব স্টেশনে যাত্রা ওঠানামা শুরু হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামী বছর ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত চলাচল করবে দেশের প্রথম মেট্রোরেল। আর কমলাপুর পর্যন্ত চলাচল করতে অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত।

জানা গেছে, আগামী বছর মার্চের ২৬ তারিখের পর ১০ মিনিট পরপর মেট্রোরেলের ট্রেন চলবে। পরে নিয়মিত প্রতি সাড়ে তিন মিনিট পরপর চলাচল করবে। পর্যায়ক্রমে যাত্রী বেড়ে গেলে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের বিরতি কমিয়ে আনা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status