|
অনৈতিক উদ্দেশ্যে শিশুকে নিয়ে বাঁশঝাড়ে মাদকাসক্ত যুবক, অতঃপর…
মোঃ মাহবুবুল হাসান ,চিলমারী
|
![]() অনৈতিক উদ্দেশ্যে শিশুকে নিয়ে বাঁশঝাড়ে মাদকাসক্ত যুবক, অতঃপর… শনিবার (১৭ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার রমনা মডেল ইউনিয়নের হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত মাদকাসক্ত ওই যুবকের নাম মোঃ আরিফুল ইসলাম (২২)। সে ওই এলাকার ফরজ বেপারীর ছেলে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ সদস্য আরিফ জানিয়েছেন, ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে অভিযুক্ত যুবককে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। স্থানীয়রা জানান, ঘটনার দিন ওই শিশুকে নিয়ে বাঁশঝাড়ে যাওয়ার পর তার কোমড়ের পিছনের অংশে ধারালো অস্ত্র ব্যবহার করে কেটে ফেলেন ওই যুবক। এসময় শিশুর চিৎকার শুনে আশেপাশের লোক জন গেলে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী ধাওয়া করে তাকে আটক করে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার জানিয়েছেন, ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
