ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
টানা পঞ্চমবার 'বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড' স্বীকৃতি পেলো বসুন্ধরা টিস্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 26 December, 2022, 2:25 PM

টানা পঞ্চমবার 'বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড' স্বীকৃতি পেলো বসুন্ধরা টিস্যু

টানা পঞ্চমবার 'বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড' স্বীকৃতি পেলো বসুন্ধরা টিস্যু

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড এর ১৪তম আসরে নিয়েলসেন জরিপের ভিত্তিতে টিস্যু ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ডের স্বীকৃতি পেলো বসুন্ধরা টিস্যু। 

গত শনিবার রাতে ‘লে মেরিডিয়ানে’ অনুষ্ঠিত হওয়া জমকালো এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন  বসুন্ধরা পেপার  মিলস্‌ লিমিটেড এর হেড অফ ডিভিশন সেলস, গোলাম সরওয়ার নওশাদ; হেড অফ ডিভিশন, মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট, মোহাম্মদ তৌফিক হাসান; হেড অফ মার্কেটিং, মোহাম্মদ আলাউদ্দীন ও বসুন্ধরা গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ গ্রহণকালে বসুন্ধরা টিস্যুর অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলার, সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানিয়েছেন  হেড অব মার্কেটিং, মোহাম্মদ আলাউদ্দিন । 

তিনি বলেন, “বসুন্ধরা টিস্যু যাত্রার শুরু থেকেই গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ করে আসছে। আর এ কারণেই সবসময় ভোক্তাদের পছন্দের শীর্ষে রয়েছে ব্র্যান্ডটি”।

উল্লেখ্য, নিয়েলসেন বাংলাদেশের অংশীদারিত্বে এবং ডেইলি স্টারের পৃষ্ঠপোষকতায় এ বছরের “বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড” আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। দেশের সকল বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status