|
খুব শক্ত করে একবার জড়ায় ধরবা? ভীষন দরকার
নতুন সময় ডেস্ক
|
![]() খুব শক্ত করে একবার জড়ায় ধরবা? ভীষন দরকার ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহি সিনেমায় অভিনয় করলেও পাশাপাশি স্বামী-সংসার ও ব্যবসায় সময় দিয়ে থাকেন তিনি। নতুন বিয়ের পরে চলতি বছরের শুরুতে মা হতে যাওয়ার খবর জানান। আর বর্তমানে অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী। এই অভিনেত্রী গতকাল শনিবার রাতে একটি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে তিনি লেখেন, ‘খুব শক্ত করে একবার জড়ায় ধরবা?’ জনমনে প্রশ্ন কেন মাহি এটা লিখলেন ফেসবুকে। নেটিজেনরা মনে করছেন, হয়ত সাংসারিক টানাপোড়েন চলছে। অথবা এই অভিনেত্রী মিস করছেন আপন কাউকে। সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘যেন সব কষ্ট ভুলে যাই, যেন আবার আমার চুলগুলো উড়ে , যেন পেছনে বেহালা বেজে উঠে , যেন কারন ছড়াই মুচকি হাসি ঠোঁটে লেগে থাকে, শুধু একবার শক্ত করে জড়ায় ধরো, ভীষন দরকার।’
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
