ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেমিফাইনালে খেলতে হলে সাকিব–রোহিত–বাবরদের কী করতে হবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 31 October, 2022, 11:31 AM

সেমিফাইনালে খেলতে হলে সাকিব–রোহিত–বাবরদের কী করতে হবে

সেমিফাইনালে খেলতে হলে সাকিব–রোহিত–বাবরদের কী করতে হবে

পার্থে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত। তাতে জমে উঠেছে সুপার টুয়েলভ পর্বে গ্রুপ ২ থেকে সেমিফাইনালে ওঠার লড়াই। নেদারল্যান্ডসের শেষ চারে খেলার আশা অবশ্য ভারতের আজকের হারেই নিশ্চিত হয়ে গেছে। ডাচরা এখন পারবে শুধু অন্যের যাত্রা ভঙ্গ করতে। গ্রুপ ২ থেকে সেমিফাইনালে যাওয়ার সমীকরণে ভালোভাবেই টিকে আছে বাংলাদেশসহ অন্য চারটি দল।


কোন দলের কী সমীকরণ


দক্ষিণ আফ্রিকা

৩ ম্যাচে ৫ পয়েন্ট

শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ

পাকিস্তান ও নেদারল্যান্ডস

শেষ দুই ম্যাচ জিতলে তো কথাই নেই, একটি ম্যাচ জিতেও শেষ চারে উঠতে পারে দক্ষিণ আফ্রিকা। ২ নভেম্বর ডাচরা জিম্বাবুয়েকে হারিয়ে দিলে পরের দিন পাকিস্তানকে হারালেই দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। পাকিস্তানের কাছে হারলেও শেষ ম্যাচে ডাচদের হারিয়ে শেষ চার যেতে পারে টেম্বা বাভুমার দল।


ভারত

৩ ম্যাচে ৪ পয়েন্ট

শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ

বাংলাদেশ ও জিম্বাবুয়ে

সেমিফাইনাল ভাগ্য নিজেদের হাতেই আছে ভারতের। শেষ দুই ম্যাচ জিতলে তো কথাই নেই, একটি ম্যাচ জিতেও শেষ চারে যেতে পারে রোহিত শর্মার দল। বাংলাদেশ কিংবা জিম্বাবুয়ের কাছে হেরে গেলে অবশ্য অনেক যদি-কিন্তুর মধ্যে পড়বে ভারতীয়রা।


বাংলাদেশ

৩ ম্যাচে ৪ পয়েন্ট

শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ

ভারত ও পাকিস্তান

ভারতের মতোই সমীকরণ বাংলাদেশের। প্রবল দুই প্রতিপক্ষের বিপক্ষেই জিতলে তো কথাই নেই, একটি ম্যাচ জিতেও সম্ভাবনা আছে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার। ভারতের কাছে পরের ম্যাচে হারলে অবশ্য প্রায় অসম্ভব হয়ে যাবে সেমিফাইনালে ওঠা।


জিম্বাবুয়ে

৩ ম্যাচে ৩ পয়েন্ট

শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ

নেদারল্যান্ডস ও ভারত

শেষ দুই ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের ওপর। ভারত ও নেদারল্যান্ডসকে হারালেও সিকান্দার রাজাদের প্রার্থনা করতে হবে বাংলাদেশ যেন শেষ দুই ম্যাচেই জয় না পায়। বাংলাদেশ শেষ দুই ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকারও অমঙ্গল চাইতে হবে।


পাকিস্তান

৩ ম্যাচে ২ পয়েন্ট


শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ

দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ

সেমিফাইনালে ওঠার নাটাই নিজেদের হাতে নেই পাকিস্তানের। শেষ দুই ম্যাচ জিতলেও অন্য ম্যাচের ফলের ওপর নির্ভর করতে হবে বাবর আজমদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status