ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় কিশোরী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 31 October, 2022, 11:12 AM

বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় কিশোরী

বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় কিশোরী

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মৃত বিড়ালকে নিয়ে থানায় হাজির হয়েছে এক কিশোরী।


রোববার (৩০ অক্টোবর) এ ঘটনা ঘটে। এ সময় বিড়াল হত্যার বিচার চেয়ে ওই কিশোরীর মা আকলিমা আক্তার শারমিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ দেওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের মো. কালাম শেখের স্ত্রী আকলিমা আক্তার শারমিন ও তার মেয়ে আছিয়া আক্তার (১৩)।


কিশোরী আছিয়া জানান, আমি ছোটবেলা থেকে এই বিড়ালটাকে পালতাম। রোববার দুপুরে আমাদের প্রতিবেশী মৃত সিরাজ মিয়ার স্ত্রী তাসলিমা ও তার মেয়ে সেলিনা বিড়ালটাকে কাঠ দিয়ে আঘাত করে। এ সময় বিড়ালটিকে নিয়ে পশু হাসপাতালে যাই। পরে তারা বলেন বিড়াল নাকি মারা গেছে।


তিনি আরও জানান, মৃত বিড়ালকে নিয়ে থানায় আসি অভিযোগ দায়ের করতে। কিন্তু পুলিশ প্রথমে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। পরে আম্মুর কথায় তারা অভিযোগ নেয়। আমার বিড়াল হত্যার বিচার চাই।


সিরাজদিখান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, রোববার দুপুরে বিড়ালটি যখন নিয়ে আসা হয়, তখন সেটি মৃত অবস্থায় ছিল।


এ বিষয়ে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) ইসলাম বলেন, রোববার দুপুরে বিড়ালটির ময়নাতদন্তের জন্য সিরাজদিখান পশু হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status