ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কমমূল্যে দুর্দান্ত ফিচার নিয়ে বাজারে ওয়ানপ্লাসের ৫জি স্মার্টফোন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 October, 2022, 12:30 PM

কমমূল্যে দুর্দান্ত ফিচার নিয়ে বাজারে ওয়ানপ্লাসের ৫জি স্মার্টফোন

কমমূল্যে দুর্দান্ত ফিচার নিয়ে বাজারে ওয়ানপ্লাসের ৫জি স্মার্টফোন

দুর্দান্ত ফিচারে নতুন ফাইভজি ফোন বাজারে নিয়ে এসেছে ওয়ানপ্লাস। ফোনটির মডেল ওয়ানপ্লাস নর্ড এন৩০০ ৫জি। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে সাশ্রয়ী মূল্যের ফোনটি উন্মোচন করেছে চীনা এ প্রতিষ্ঠান। জনপ্রিয় বাজেট ফোন ওয়ানপ্লাস নর্ড এন২০০ ফাইভজির উত্তরসূরি হিসেবে বাজারে এসেছে এই ফোন।

ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাসের নতুন ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। নাইটস্কেপ, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনের মতো ফিচার রয়েছে এই ফোনের ক্যামেরায়। এর ফলে কম আলোতেও দুর্দান্ত ছবি তোলা সম্ভব হবে।

নর্ড সিরিজের নতুন ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফোনটিতে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডায়মেনসিটি ৮১০ চিপসেট। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ আছে ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি।

নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আছে গুগলের অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ইউজার ইন্টারফেস।

৪ জিবি র‍্যামের এই ফোনে রয়েছে ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ। অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রো-এসডি কার্ড স্লটও রয়েছে, যা ওয়ানপ্লাসের ফোনে সচরাচর দেখা যায় না। মিডনাইট জেড কালারে ওয়ানপ্লাস নর্ড এন৩০০ ৫জি ফোনটি মূল্য নির্ধারণ করা হয়েছে ২২৮ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার টাকা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status