ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
গ্যাসের চুলায় নান রুটি তৈরির দুর্দান্ত রেসিপি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 October, 2022, 12:27 PM

গ্যাসের চুলায় নান রুটি তৈরির দুর্দান্ত রেসিপি

গ্যাসের চুলায় নান রুটি তৈরির দুর্দান্ত রেসিপি

নান রুটি খেতে সবাই পছন্দ করেন। তবে বিশেষ এই রুটি ঘরে তৈরির উপায় অনেকেরই জানান নেই। বেশিরভাগ মানুষই বিভিন্ন হোটেল কিংবা রেস্তোরায় ভিড় করেন নান রুটি খেতে।

বিফ, চিকেন ঝাল ফ্রাই কিংবা গ্রিলের সঙ্গে নান রুটি বেশ মানিয়ে যায়। চাইলে কিন্তু আপনি ঘরে গ্যাসের চুলায় তৈরি করতে পারবেন এই রুটি।

বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের নান রুটি থেকে ঘরে তৈরি নান রুটি খুব সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত। চলুন তবে জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ময়দা ২ কাপ
২. ইস্ট পাউডার ১ টেবিল চামচ
৩. চিনি ১ টেবিল চামচ
৪. কুসুম গরম পানি প্রয়োজনমতো
৫. লবণ স্বাদমতো ও
৬. তেল ২ টেবিল চামচ।

পদ্ধতি

প্রথমে একটি বাটিতে ২ টেবিল চামচ কুসুম গরম পানিতে ইস্ট পাউডার মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি ১০ মিনিট ঢেকে রাখুন।

এবার অন্য একটি বাটিতে ময়দা, লবণ, চিনি ও তেল মিশিয়ে মেখে নিন। এবার ইস্টের মিশ্রণ মিশিয়ে দিন। তারপর অল্প অল্প কুসুম পানি দিয়ে একটি নরম ডো তৈরি করে ঢেকে রাখুন ১ ঘণ্টা।

কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্নার অসাধারণ রেসিপি

এরই মধ্যে ডো ফুলে উঠবে। এবার ডো থেকে বাতাস বের করে আরও ৫ মিনিট মেখে নিন। তারপর মোটা করে রুটি বেলে নিতে হবে। তারপর চুলায় একটি কড়াই বা প্যান বসিয়ে রুটি হালকা আঁচে রেখে সেঁকে নিন।

এভাবে সবগুলো রুটি সেঁকে নিন। ব্যাস তৈরি হয়ে যাবে তুলতুলে নান রুটি। এবার পরিবেশন করুন গর, গরম নান রুটির সঙ্গে গ্রিল অথবা চিকেন ফ্রাই।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status