ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 June, 2026, 7:52 PM

এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু

এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশ মাসব্যাপী আকর্ষণীয় ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু করেছে। ক্যাম্পেইনের আওতায় চীনের বিওয়াইডি হেডকোয়ার্টারে এক্সক্লুসিভ ট্রিপের পাশাপাশি, লাক্সারি হলিডে প্যাকেজ, ক্যাশ ভাউচার, কাপল ডিনার ও আকর্ষণীয় নিশ্চিত পুরস্কার জেতার সুযোগ পাবেন ক্রেতারা।

ক্যাম্পেইনের অংশ হিসেবে, বিওয়াইডি ইভি বুকিং দেওয়া সকল ক্রেতার জন্য ইনস্ট্যান্ট লাকি ড্রয়ের মাধ্যমে নিশ্চিত পুরষ্কার থাকছে, যা সাসটেইনেবল মোবিলিটির দিকে যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলবে।

ক্যাম্পেইনে অংশ নেওয়ার প্রক্রিয়া খুবই সহজ। আগ্রহী ক্রেতারা তাদের মোবাইলের এসএমএস অপশনে গিয়ে বিওয়াইডি উইন লিখে পাঠাবেন ২৬৯৬৯ নম্বরে। এসএমএস পাঠানোর পর তারা একটি ইউনিক পার্টিসিপেশন কোড পাবেন। বাংলাদেশের যেকোনো অথোরাইজড বিওয়াইডি শোরুমে গিয়ে পছন্দের বিওয়াইডি গাড়ি বুকিং করার সময় এই কোডটি দেখালেই ক্রেতারা লাকি ড্রয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নিশ্চিত উপহারটি পেয়ে যাবেন। ক্যাম্পেইনটি আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

ক্যাম্পেইনের মেগা উপহারগুলোর মধ্যে রয়েছে চীনে অবস্থিত বিওয়াইডি হেডকোয়ার্টারের এক্সক্লুসিভ ভিজিট, যেখানে বিজয়ীরা ভবিষ্যৎমুখী সাসটেইনেবল মোবিলিটি প্রযুক্তি সরাসরি কাছ থেকে দেখার অভিজ্ঞতা উপভোগ করবেন। এছাড়াও, আকর্ষণীয় কাপল হলিডে প্যাকেজসহ নানবিধ চমকপ্রদ পুরস্কার রয়েছে।

ক্যাম্পেইনের উদ্দীপনা আরও বাড়াতে বিওয়াইডি বাংলাদেশ আগামী ১২ জুন, বিকেল ০৩টা থেকে সন্ধ্যা ০৬টা পর্যন্ত তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি ফ্ল্যাগশিপ শোরুমে ‘বিওয়াইডি বোনানজা ওপেন হাউজ’-এর আয়োজন করেছে। এই বিশেষ আয়োজনে অতিথিরা কফি, আড্ডা, টেস্ট ড্রাইভ, ফ্যামিলি-ফ্রেন্ডলি অ্যাক্টিভিটি ও বিওয়াইডির অত্যাধুনিক মডেলের ইভি ঘুরে দেখার সুযোগ পাবেন। পাশাপাশি, এক্সক্লুসিভ বোনানজা অফার ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও থাকছে এতে।

বিওয়াইডি বোনানজার মতো চমৎকার সব উদ্যোগের মাধ্যমে বিওয়াইডি বাংলাদেশ মোবিলিটির আগামীর দিকে ক্রেতাদের এগিয়ে নেওয়ার পাশাপাশি, দেশের ইভি যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status