ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ঢাকায় আসছেন নোরা ফাতেহি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 August, 2022, 5:10 PM

ঢাকায় আসছেন নোরা ফাতেহি

ঢাকায় আসছেন নোরা ফাতেহি

ঢাকায় পা দিচ্ছেন বলিউড তারকা নোরা ফাতেহি। চলতি বছরের ডিসেম্বরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি হাজির হবেন।

পাশাপাশি এতে নাচও পরিবেশন করবেন বলে নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া। তিনি জানান, ঢাকার এক কনভেনশন হলে পুরস্কার বিতরণী আয়োজনটি হবে। নোরার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি এ অনুষ্ঠানটি হবে।

মরোক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় এই তারকার। এরপর দ্রুতই তাক লাগিয়েছেন ২৮ বছর বয়সী এই শিল্পী। বলিউডের আইটেম গার্ল হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাকে নৃত্যশিল্পী হিসেবেও সমান কদর করা হয়।

‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘বাটলা হাউস’  ‘ভারত’ নামের হিন্দি ছবিতে তিনি কাজ করেছেন।

এছাড়াও নোরা তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও আলো ছড়াচ্ছেন। সমান তালে কাজ করছেন ছোট পর্দা ও ইউটিউব চ্যানেলের জন্য। মিউজিক ভিডিও ও অনুষ্ঠানের অতিথি হিসেবে তাকে প্রায়ই পর্দায় দেখা যায়।

‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তিনি নিয়মিতই উপস্থিত হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status