ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বাগমারায় ডা. মোদাচ্ছের আলীর সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 11 August, 2022, 7:10 PM

বাগমারায় ডা. মোদাচ্ছের আলীর সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

বাগমারায় ডা. মোদাচ্ছের আলীর সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

বিশেষ অতিথি ছিলেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের জাতীয় সমন্বয়ক শাহানা পারভীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, চেয়ারম্যানবৃন্দ।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status