ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
গাধা'র প্রতিশোধ, ভাইরাল ভিডিও
মনের সুখে গাধা পেটাচ্ছিল এক ব্যক্তি, তারপর আজীবন মনে রাখার মতো শিক্ষা দিল সেই অবলা প্রাণী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 5 August, 2022, 12:01 AM

গাধা'র প্রতিশোধ, ভাইরাল ভিডিও

গাধা'র প্রতিশোধ, ভাইরাল ভিডিও

পোষ্য আমাদের কাছে খুবই প্রিয়। তাদের ভালো রাখা, যত্ন করার দায়িত্ব সম্পূর্ণভাবে আমাদের উপর। কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা পোষ্যকে প্রাণী সমাজে ফেলেন না। তাদের কাছে তারা হলো একটি যন্ত্র মাত্র।
 
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি গাধাকে হাত দিয়ে ধরে রেখেছেন তার মালিক। এর পরই দেখা গেল গাধাটিকে বেশ কয়েকবার লাথি মারলেন তিনি। রাগ না কমায় বেশ কয়েকবার চড় থাপ্পড় মারতেও দেখা গেল মালিককে।

এত লাথি, চড় খাওয়ার পরও চুপ করেছিল গাধাটি। কিন্তু তার মনের মধ্যে যে প্রতিশোধের আগুন জ্বলছে তা হয়তো বুঝতে পারেননি তার মালিক। তাই মনের সুখে পোষ্য গাধাটিকে মারার পর তার ওপর চড়ে বসেন তিনি।

এরপরই গাধার তরফ থেকে শুরু হয় পাল্টা হামলা।

গাধাটি মালিকের পা কামড়ে ধরে। তারপর তীব্র যন্ত্রণায় শুরু হয় মালিকের চিৎকার। কিন্তু তারপরেও গাধাটি তার পা ছাড়েনি। এরপরই গাধার পিঠ থেকে রাস্তায় পড়ে যান মালিক। ভিডিওটি এখানেই সমাপ্ত হয়।

অতি দ্রুত এই ভিডিওটি ভাইরাল হয় নেট মাধ্যমে। একজন মন্তব্য করছেন “গাধাটি উচিত শিক্ষা দিয়েছে।” কেউ লিখেছেন “গাধাটিকে গাধা ভাবলেও সে যে গাধা নয় তা বুঝিয়ে দিল।” একজন নেট ব্যবহারকারী আবার রসিকতার সুরে বলেছেন,”এই দুইয়ের মধ্যে আসল গাধাটা কে?”



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status