ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
এবার মায়ের জন্য পাত্র খুঁজছে মেয়ে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 5 August, 2022, 11:14 AM
সর্বশেষ আপডেট: Friday, 5 August, 2022, 12:40 PM

এবার মায়ের জন্য পাত্র খুঁজছে মেয়ে

এবার মায়ের জন্য পাত্র খুঁজছে মেয়ে

মায়ের জন্য পাত্র চেয়ে ফেসবুকে পোস্ট করেছে ফারাহ জামান নামের এক শিক্ষার্থী। রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি সম্পন্ন করেছেন তিনি। তার বড় ভাই রেহমান মুশফিক ‘এ’ লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য কানাডা পাড়ি জমিয়েছেন। কয়েক দিন পর ফারাহও চলে যাবেন। তাই মা মুস্তারি পারভীনের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি।

ফেসবুকে ‘বিসিসিবি মেট্রিমনিয়াল: হেভেনলি ম্যাচ’ নাম গ্রুপে মায়ের চারটি ছবিসহ ফারাহ তার পোস্টে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমার আম্মুর জন্য পাত্র খুঁজছি।’

সেখানে তিনি জানান, তার মায়ের নাম নাম মুস্তারি পারভীন। জন্ম ১৯৭৭ সালে। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন ৫৮ কেজি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। স্থায়ী ঠিকানা : দিনাজপুর, বর্তমান ঠিকানা: মিরপুর। তিনি পেশায় একজন শিক্ষক।’

ফারাহ তার পোস্টে আরও লিখেন, ‘আমার মা একজন ডিভোর্সি। ডিভোর্সের ১২ বছর হতে যাচ্ছে। তার ২২ বছরের একটি ছেলে এবং ১৮ বছরের একটি মেয়ে আছে। এতদিন বাচ্চাদের জন্য বিয়ে করা হয়নি। এখন তার বাচ্চারা বড় হয়ে গেছে। তাই আম্মুর একজন জীবনসঙ্গী দরকার। আম্মুর জন্য ভালো মনের একজন জীবনসঙ্গী খুঁজছি।’



কেমন পাত্র চান, পোস্টে সে তথ্যও জানিয়েছেন ফারাহ। তিনি লিখেছেন, ‘পাত্রের বয়স ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে হলে ভালো হয়। পাত্রকে শিক্ষিত, ভালো ব্যক্তিত্বসম্পন্ন ব্যবসায়ী অথবা চাকরিজীবী হতে হবে। পাত্র যেন অবশ্যই ঢাকার মধ্যে বসবাস করে। কেউ আগ্রহী হলে আমাকে ইনবক্স করুন।’

জানা গেছে, সাত বছর প্রেমের পর ১৯৯৬ সালে ফারাহ-মুশফিকের বাবা-মা বিয়ে করেন। কিন্তু ২০১০ সালে ১৪ বছরের সংসারের ইতি ঘটে। এরপর থেকে দুই সন্তানকে একাই মানুষ করার দায়িত্ব নেন মুস্তারি পারভীন। তার বয়স এখন ৪৫ বছর। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন মুস্তারি পারভীন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status