ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি-সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 4 August, 2022, 3:43 PM

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি-সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ১

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি-সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ১

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ডাকাত দলের এক সদস্য রাজা মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ৪ আগস্ট, ভোরে টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের হারুন অর রশিদের ছেলে।

তিনি শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন দেওলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন এবং টাঙ্গাইল-ঢাকা রুটের ঝটিকা পরিবহনের একটি বাস চালাতেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার আজ দুপুরে তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, 'ডাকাতির সময় রাজা মিয়া ঈগল পরিবহনের বাসটি চালাচ্ছিলেন। বাসের মূল চালককে বাসের পেছনে বেঁধে রাখা হয়েছিল।'

পুলিশ সুপার আরও বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজা মিয়া ডাকতির ঘটনায় জড়িত বাকিদের তথ্য পুলিশকে দিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।'

মধুপুর থানা সূত্রে জানা গেছে, এই ঘটনায় বাসের এক যাত্রী অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের মামলা করেছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status