আনারকলির নাইজেরিয়ান বয়ফ্রেন্ড উইলিয়াম সম্পর্কে যা যা জানা গেলো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 4 August, 2022, 2:56 PM
আনারকলির নাইজেরিয়ান বয়ফ্রেন্ড উইলিয়াম সম্পর্কে যা যা জানা গেলো
বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা রাখার অভিযোগে জাকার্তা থেকে প্রত্যাহার হওয়া উপ-রাষ্ট্রদূত কাজী আনারকলির বয়ফ্রেন্ড নাইজেরিয়ান ব্যবসায়ী উইলিয়াম ইরোমিসেলি বেনেডিক্ট ওসিগবেমের প্রতি সন্দেহের অঙ্গুলি রেখেই তদন্ত নেমেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আনারকলির ঘনিষ্ঠ সূত্রের দাবি উইলিয়ামের সঙ্গে সম্পর্কের পর থেকেই পাল্টাতে থাকেন ওই মেধাবী কূটনীতিক। সংসারে ‘ভাঙা-গড়ার খেলা’ আর বিশ্বস্ত বন্ধুদের ‘ছলনা’য় ব্যক্তিজীবনে চরম হতাশার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। এমন সময় ‘নির্ভরতার প্রতীক’- হিসেবে তার জীবনে আসেন উইলিয়াম ওসিগবেমে। ঘনিষ্ঠরা বলছেন, ৫ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয়, সে থেকে ঘনিষ্ঠতা। আনারকলি তখন যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলসে কর্মরত। সেখানে তার অন্য রিলেশন ছিল, এর মাঝেই ঢুকে পড়েন উইলিয়াম। ঘনিষ্ঠ হয়ে যান অল্পদিনে। উইলিয়ামের সঙ্গে সম্পর্কের কারণেই আনারকলির কথিত গৃহকর্মী সাব্বির (৪০) পালিয়ে যান! আগে থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। প্রায় ৬ মাস রহস্যজনক নিখোঁজ থাকার পর সাব্বির নিজের স্টে পারমিট পেতে আনারকলির বিরুদ্ধে সোচ্চার হন।
আনারকলির বয়ফ্রেন্ড কে এই নাইজেরিয়ান?: পুরো নাম উইলিয়াম ইরোমিসেলি বেনেডিক্ট ওসিগবেমে। তিনি নাইজেরিয়ার নাগরিক। জন্ম ১৯৯৩ সালের ২৫শে মে। লাগোসে তার আদি নিবাস। তবে জাকার্তায়ও তার কিছু বিষয় সম্পত্তি রয়েছে বলে জানা গেছে। উইলিয়াম নাইজেরিয়ার লাগোসের একটি রেজিস্টার্ড কোম্পানির পরিচালক। ইকোই লাগোসের ঠিকানায় নাইজেরিয়া সরকারের নিবন্ধন কর্তৃপক্ষ কর্পোরেট এফেয়ার্স কমিশনে রেজিস্ট্রেশন হয়েছে ৭ই মে ২০১৮ সালে। আনারকলির সঙ্গে পরিচয় এবং ঘনিষ্ঠতার সুবাদে উইলিয়াম চলে আসেন ইন্দোনেশিয়ায়। সেখানে তিনি তার কোম্পানির শাখা খোলেন। পিটি বেনোস ইন্ডাস্ট্র্রিয়াল রিসোর্সেস নামের ওই কোম্পানির ব্যবসা এবং বিনিয়োগ দেখিয়ে তিনি ২০১৮ সালে জাকার্তায় স্টে পারমিট জোগাড় করেন। বর্তমানে তিনি এ-০৮৫৫৬৫১৭ নম্বরের পাসপোর্ট বহন করছেন। যার মেয়াদ আগামী ১১ই সেপ্টেম্বর শেষ হবে। গণমাধ্যমের-এর হাতে আসা নথি পর্যালোচনায় দেখা যায় উইলিয়াম ইন্দোনেশিয়ার স্টে পারমিট পেয়েছেন। যার কেআইটিএস নাম্বার- 2C11JE3769AT এবং এনআইকে নাম্বার- ৩১৭৪০২২৫০৫৯৩১০০২. নথি বলছে, জাকার্তা শহরের কোটা আদম এলাকার কেলসিমার বাটু কেমায়োরানের আইটিসিসি সেমপাকা মাস ব্লক-এ এলটি-৩ নম্বর-২২ এ তার কোম্পানি অফিসের বর্তমান অবস্থান।
তিনি প্রায়ই ব্যবসায়িক প্রয়োজন দেখিয়ে থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওসসহ বিভিন্ন দেশে যাতায়াত করতেন। ঢাকার এক অবসরপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তার ধারণা, ট্যুরিস্ট ভিসায় তার এসব যাত্রা ব্যবসার আড়ালে অন্য কারবার হতে পারে। যা ট্রান্সন্যাশনাল ক্রাইম নিয়ে কাজ করা কোনো এজেন্সি তদন্ত করলে হয়তো সামনে আসবে। -মানবজমিন