|
খুলনা ৩ আনসার ব্যাটালিয়নের বৃক্ষরোপন কর্মসূচি পালন
নতুন সময় প্রতিনিধি
|
|
খুলনা ৩ আনসার ব্যাটালিয়নের বৃক্ষরোপন কর্মসূচি পালন এরই ধারাবাহিকতায় ৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপসা, খুলনায় ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ভোধন করেন। ![]() খুলনা ৩ আনসার ব্যাটালিয়নের বৃক্ষরোপন কর্মসূচি পালন চলমান এই কর্মসূচীর অংশ হিসেবে ৩ আনসার ব্যাটালিয়নে বিভিন্ন প্রজাতির ১০০ টি বৃক্ষ রোপনসহ এক বর্ণাঢ্য র্যালী ব্যাটালিয়ন সদর হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ, সহকারী পরিচালক মোঃ তৌফিক আনোয়ার, কোম্পানী কমান্ডার মোহাম্মদ নুরুজ্জামান, কোম্পানী কমান্ডার রাজিব হোসাইন ও ব্যাটালিয়নের সকল পদবীর সদস্যগণ । বৃক্ষ রোপন কর্মসূচী শেষে ৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, ৩ আনসার ব্যাটালিয়নের রোপিত এ চারাসমূহ দেশের বনজ সম্পদ বৃদ্ধি করবে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ বৃক্ষরোপণ কর্মসূচী সকলকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে, একই সাথে বাংলাদেশের টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা সেটিও নিশ্চিতকরণে অনেক বেশি সহায়ক হবে। তিনি আরো বলেন একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় ২৫ ভাগ এলাকা বনভূমী থাকা প্রয়োজন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলাবায়ুর সমতা বজায় রাখা, জমির ক্ষয়রোধ, বনজ সম্পদে সমৃদ্ধ হওয়া সব কিছুর জন্য চাই বন । এ জন্য আমি ব্যক্তিগতভাবে বৃক্ষ রোপন কর্মসুচিতে আগ্রহী । এ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপসা, খুলনা ব্যাটালিয়ন সদরে বনজ, ফলজ ও ভেষজ মোট ৩ ধরনের ১০০টি চারা রোপণ করেন । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
