ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
অসুস্থ আ’লীগ নেতা সোবহান চৌধুরীকে দেখতে হাসপাতালে গেলেন এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 July, 2022, 1:47 PM

অসুস্থ আ’লীগ নেতা সোবহান চৌধুরীকে দেখতে হাসপাতালে গেলেন এনামুল হক

অসুস্থ আ’লীগ নেতা সোবহান চৌধুরীকে দেখতে হাসপাতালে গেলেন এনামুল হক

বাগমারার প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী অসুস্থ। তিনি বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে ভর্তি রয়েছেন।

তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে যান রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

এ সময় আব্দুস সোবহান চৌধুরীর উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী দীর্ঘ দিন থেকে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন। আবারও অসুস্থ হয়ে পড়লে গত ১৯ জুলাই তাঁকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তার ডান পায়ে রিং পরানো হয়।

বর্তমানে তাঁর শরীরের রক্তের প্রবাহ ঠিক রয়েছে। আগের চেয়ে অনেকটা সুস্থ রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী। সেই সাথে ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখার পরামর্শ প্রদান করেছেন চিকিৎসক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status