ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৌদি প্রিন্স এক জন ‘সাইকোপ্যাথ’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 July, 2022, 1:59 PM

সৌদি প্রিন্স এক জন ‘সাইকোপ্যাথ’

সৌদি প্রিন্স এক জন ‘সাইকোপ্যাথ’

সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে একজন ‘সাইকোপ্যাথ’ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এমন বিরূপ মন্তব্য করেন।


ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগিকে হত্যার জন্য সৌদি আরব তুরস্কে একটি হিট স্কোয়াড পাঠায় বলে অভিযোগ ওঠে এবং বিশ্বের বেশির ভাগ দেশ উদ্বেগ প্রকাশ করে সে সময়। সিবিএস নিউজ বলছে, ‘আজ রাতে আপনি যার সঙ্গে দেখা করতে চলেছেন তিনি বলেছেন, কানাডায় তাকে হত্যা করার জন্য একটি দ্বিতীয় সৌদি হত্যাকারী দল পাঠানো হয়েছিল। সৌদি গোয়েন্দাদের মধ্যে সাদ আল জাবরি ছিলেন দুই নম্বরে এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার সেরা বন্ধুদের মধ্যে তিনিও ছিলেন। এখন সাদ আমেরিকার সাহায্য চাইছেন। এর আগে অক্টোবরে সিবিএস নিউজ একটি রিপোর্ট করে।


তারা জানান, আপনি শুনতে যাচ্ছেন যে, সাদ আল জাবরি কলঙ্কমুক্ত না-ও হতে পারেন। কিন্তু একজন স্পাইমাস্টার হিসেবে সাদ বলেছেন যে, আমেরিকার জন্য তার আরো কথা আছে। সেটি হচ্ছে বিশ্বকে সমস্যায় ফেলার ক্ষমতাসম্পন্ন একজন রাজপুত্র সম্পর্কে সতর্কবাণী।


সাদ আল জাবরি বলেন, ‘আমি এখানে অসীম সম্পদওয়ালা মধ্যপ্রাচ্যের একজন ‘সাইকোপ্যাথ’, হত্যাকারী সম্পর্কে সতর্কবার্তা দিতে এসেছি, যিনি (মোহাম্মদ বিন সালমান) তার দেশের জনগণ, আমেরিকান ও এই গ্রহের মানুষের জন্য হুমকিস্বরূপ।’ সাদ আল জাবরি সৌদির সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের দীর্ঘদিনের উপদেষ্টা ছিলেন। ২০১৭ সালের জুনে মোহাম্মদ বিন নায়েফকে যুবরাজের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর নতুন যুবরাজ হন মোহাম্মদ বিন সালমান।


সাদ আল জাবরি বলেন, সৌদি প্রিন্স একজন ‘সাইকোপ্যাথ’, যার কোনো সহমর্মিতা নেই। তিনি কোনো আবেগ অনুভব করেন না। তিনি তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন না। সাদের বয়স ৬৩। তিনি বিবাহিত এবং তার আটটি সন্তান রয়েছে। তিনি একজন পুলিশ হিসেবে কাজ শুরু করেছিলেন; কিন্তু সৌদি গোয়েন্দাদের শীর্ষে ওঠেন দ্রুত এবং পিএইচডি অর্জন করেন। তাকে ওভাল অফিসে, আমেরিকান রাষ্ট্রদূত, মার্কিন সামরিক কমান্ড ও সিআইএর সাবেক ভারপ্রাপ্ত পরিচালক মাইকেল মোরেলের সঙ্গে দেখা যেতে পারে। —সিবিএস নিউজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status