|
রাজধানীতে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মাদক 'শয়তানের শ্বাস'
নতুন সময় ডেস্ক
|
![]() রাজধানীতে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মাদক 'শয়তানের শ্বাস' মাদক কারবারিরা এর নাম দিয়েছে, ‘ডেভিলস ব্রেথ বা শয়তানের শ্বাস’। মূলত ছয় থেকে ১২ ইঞ্চি দূরত্ব থেকে শ্বাসের মাধ্যমে এই মাদক শরীরে প্রবেশ করানো হয়, যার প্রতিক্রিয়া থাকে প্রায় ২০ থেকে ৬০ মিনিট। এ অবস্থায় তাদের সঙ্গে থাকা টাকা-পয়সাসহ জিনিসপত্র মাদক কারবারিরা ছিনিয়ে নেয়। কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান একটি সংবাদ মাধ্যমকে বলেন, সম্প্রতি ‘স্কোপোলামিন’ নামের নতুন এক মাদকের কথা শোনা যাচ্ছে, যা ব্যবহার করে মানুষের কাছ থেকে কৌশলে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ জিনিসপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে আমরা এই মাদক কারবারিদের নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ডলি ইসলাম (৫৫) নামের এক নারী জানান, তিনি দোলাইরপাড় এলাকায় থাকেন। গত বছরে এক বিশেষ মাদক কৌশলে তার নাক দিয়ে প্রবেশ করিয়ে গলার স্বর্ণের চেন, কানের দুল, একটি মোবাইল ফোন ও নগদ চার হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার বর্ণনায় তিনি বলেন, ‘দোলাইরপাড় ৩ নম্বর গলি দিয়ে হেঁটে সামনের দিকে আগানোর সময় এক নারী আমার সামনে এসে বলেন, সামনে এতিম খানা, সেখানে কিছু টাকা দিলে সোয়াব পাবেন। আমি দিতে না চাইলে ওই নারী আমার সামনে এসে মাথায় হাত রাখে। এরপর কিছু একটা আমার নাকের সামনে ধরে। আমি মুহূর্তে অনেকটা ঘোরের মধ্যে পড়ে যাই। এরপর সে আমার গলায় থাকা স্বর্ণের চেন, কানের দুলসহ মোবাইল ও টাকা নিয়ে চলে যায়। ঘটনার রাতেই আমার ছেলে কোতোয়ালি থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করে। তখন থানা থেকে ছেলেকে বলা হয়, এমন ঘটনা এলাকায় আরো অনেকের ঘটেছে। ’ মোহাম্মদপুর এলাকার জোবায়ের আহমেদ বলেন, ‘রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক লোক আমার হাতে একটি কাগজ দিয়ে ঠিকানা জানতে চান, কিছুক্ষণের মধ্যে সে আমার নাকের কাছে এক ধরনের মাদক জাতীয় কিছু ধরে। এরপর আমার কাছে থাকা মোবাইল ফোন ও ৪০ হাজার টাকা নিয়ে নেয়। অনেকক্ষণ পর নিজে কিছুটা স্বাভাবিক হলে ঘটনা মনে পড়ে। রাজধানীর মিরপুর এলাকার সানিয়া আক্তার ও জায়েদা খাতুন নামের দুই নারীও এই মাদক কারবারিদের খপ্পরে পড়ে টাকা, মোবাইল ফোন খুইয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা মেট্রো উত্তর) মেহেদী হাসান বলেন, ‘আমরা ‘স্কোপোলামিন’ মাদক সম্পর্কে শুনেছি। তবে এখনো খোঁজ পাইনি। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার বলেন, সব ধরনের মাদক কারবারিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে। এর আগে দেশে প্রথমবারের মতো ‘ক’ শ্রেণির মাদক ডাইমেথক্সিব্রোমো অ্যাম্ফেটামিন (ডিওবি) জব্দ করে ডিএনসি। অধিদপ্তরের কেমিক্যাল বিশেষজ্ঞরা জানান, কেউ ডিওবি সেবন করার পর তাকে প্রভাবিত করা যায়। নির্দেশিত কাজ করতে সে বাধ্য হয়। ডার্ক ওয়েবসাইটে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পোল্যান্ড থেকে ২০০ ব্লট ডিওবি অর্ডার করেন খুলনার যুবক আসিফ আহমেদ শুভ। অর্ডারের পর ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের চালানটি সরাসরি তাঁর বাসায় পৌঁছায়। তাঁকে গ্রেপ্তার করে এ বিষয়ে বিস্তারিত তথ্য পান সংশ্লিষ্ট ব্যক্তিরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
