ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিএনপি কর্মীর সাংবাদিক পরিচয়ে হোয়াইট হাউজ ও জাতিসংঘে সরকার বিরোধী তৎপরতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 12 July, 2022, 9:20 PM

বিএনপি কর্মীর সাংবাদিক পরিচয়ে হোয়াইট হাউজ ও জাতিসংঘে সরকার বিরোধী তৎপরতা

বিএনপি কর্মীর সাংবাদিক পরিচয়ে হোয়াইট হাউজ ও জাতিসংঘে সরকার বিরোধী তৎপরতা

মুশফিক ফজল আনসারী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সাবেক সদস্য সচিব।


সাংবাদিক নামধারী এই আনসারী কিন্তু ২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম মাস্টারমাইন্ড হারিছ চৌধুরীর ভাগ্নে। হাওয়া ভবন সিন্ডিকেটের হয়ে তারেক রহমানের দুর্নীতির অন্যতম সহযোগী। সেই সূত্রেই লন্ডন ও ওয়াশিংটনে বাড়ির মালিক হন তিনি।


বাংলাদেশবিরোধী অপপ্রচারে তাসনিম খলিল ও কনোক সারওয়ারের সাথে লিয়াজোঁর কাজটি করে চলেছেন এই আনসারী। এমনকি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ও জাতিসংঘের মতো জায়গাতেও সাংবাদিক পরিচয়ে নিয়মিত ঘোরাফেরা করেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা সেট করেন তিনি। 


নিজেকে 'জাস্ট নিউজ বিডি' নামক একটি অনলাইনের সম্পাদক হিসেবে পরিচয় দেন আনসারী। তার হাতে রয়েছে ফরেন প্রেস সেন্টারের মিডিয়া ক্রেডেনশিয়াল এবং জাতিসংঘের অ্যাক্রিডেশন কার্ড।


এসব কার্ড ব্যবহার করে-  জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউসের ব্রিফিংয়ে রাষ্ট্র ও সরকারবিরোধী নানা মন্তব্য এবং বিএনপি ও খালেদা জিয়ার পক্ষে নানা প্রশ্ন করেন তিনি। আবার বিএনপির বিভিন্ন রাজনৈতিক  অনুষ্ঠানেও দলটির নেতা ও অতিথি হিসেবে যোগ দেন। 


একজন সক্রিয় দলীয় কর্মী হিসেবে তিনি যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকতার কার্ড ব্যবহার করছেন, তাতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন প্রকৃত পেশাজীবী সাংবাদিকরা।


যুক্তরাষ্ট্রের স্থানীয় কয়েকটি দৈনিকে আনসারীর কর্মকাণ্ডের ব্যাপারে নিন্দা জানিয়েছেন প্রবাসীরা। এ বিষয়ে লিখিত উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের বাংলাদেশি মিশন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status