|
ট্রেনের ছাদ থেকে পড়ে যাওয়া খাদিজার পরিবারকে খুঁজছে পুলিশ
নতুন সময় ডেস্ক
|
|
ট্রেনের ছাদ থেকে পড়ে যাওয়া খাদিজার পরিবারকে খুঁজছে পুলিশ মঙ্গলবার সকালে ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ রেলগেইট এলাকায় ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী 'দেওয়ানগঞ্জ কমিউটার' ট্রেনের ছাদ থেকে পড়ে যায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনে কাটা পড়ে রাশেদ নিহত হন। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার পশ্চিম হামলা গ্রামের নাজির সোনা মিয়ার ছেলে। ঢাকায় শ্রমিকের কাজ করতেন। পুলিশ জানায়, বেঁচে যাওয়া শিশুটি তার নাম খাদিজা বলে জানিয়েছে। বাবার নাম আলতাফ হোসেন ও মা মোমেনা। পুলিশের ধারণা, মেয়েটির বাড়ি শেরপুর সদর উপজেলা এলাকায়। দুর্ঘটনার পর খাদিজা ঠিকমতো কথা বলতে পারছে না বলেও জানিয়েছে পুলিশ। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, ডিশের তারে আটকে ট্রেনের ছাদ থেকে দুজন পড়ে গেলে ঘটনাস্থলেই একজন মারা যান। কিন্তু শিশুটি বেঁচে যায়। তিনি জানান, শিশুটির বাবা-মা ট্রেনের কামরায় ছিলেন বলে জানা গেছে। শেরপুর সদর থানাসহ বিভিন্ন এলাকায় শিশুটির পরিবারের সন্ধান চেয়ে বার্তা দেওয়া হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
